News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক জোটে জটের অবসান, ৯ মার্চ প্রার্থী ঘোষণার সম্ভাবনা
Image

শাসক জোটে জটের অবসান, ৯ মার্চ প্রার্থী ঘোষণার সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রুদ্ধদ্বার বৈঠকে এডিসি নির্বাচনে শাসক জোটে জটের অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে৷ সূত্রের দাবি, আগামী ৯ মার্চ সরকার গঠনের তিন বছর পূর্তিতে আস্তাবল ময়দানে জনসমাবেশ শেষে জোটের প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে৷ আজ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সরকারি বাসভবনে এবিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে৷ তাতে প্রদ্যোত কিশোর দেববর্মণের আশায় জল ঢেলে দিয়েছে আইপিএফটি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷


প্রসঙ্গত এডিসি নির্বাচন নিয়ে শাসক জোটে চরম অশান্তি দেখা দিয়েছিল৷ জোট শরিকের সঙ্গ ছেড়ে আইপিএফটি তিপ্রাহার সাথে নির্বাচনি আতাত করেছিল৷ কিন্তু ঐ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি৷ আসন রফা নিয়ে মতানৈক্যের জেরে শাসক জোট শরিক বিজেপির প্রতিই আস্থা রাখল আইপিএফটি৷ সূত্রের দাবি, আসন রফা নিয়ে ভদ্রস্থ সমঝোতা হয়েছে৷


রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে জোট বেঁধে ছিল আইপিএফটি৷ বিধানসভা নির্বাচনে জয়ী হবার পর মন্ত্রিসভায় আইপিএফটি দুই জন সদস্য রয়েছেন৷ কিন্তু সম্প্রতি তারা মন্ত্রিসভার সম্প্রসারণের আবাসে আরও একজন সদস্যকে মন্ত্রী হিসাবে চাইছেন৷ তাছাড়া, এডিসি নির্বাচনে অধিকাংশ আসনে প্রার্থী চাইছে আইপিএফটি৷ স্বাভাবিকভাবে এই বিষয়কে কেন্দ্র করে শাসক জোটে সমস্যা দেখা দেয়৷ তবে সম্প্রতি আইপিএফটি দলেও বিভাজন শুরু হয়েছে৷ কারণ, প্রদ্যোত কিশোরের সাথে সমঝোতায় আইপিএফটি দলে দুই শিবির আড়াআড়িভাবে বিভক্ত হয়েছে৷ তবে, এখন শাসক জোট সমস্যার সমাধান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top