News Flash

  • Home
  • Uncategorized
  • শুখা মরশুম শুরু হওয়ার আগেই জল সংকটে তেলিয়ামুড়া-র প্রত্যন্ত
Image

শুখা মরশুম শুরু হওয়ার আগেই জল সংকটে তেলিয়ামুড়া-র প্রত্যন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ।। শুখা মরসুম শুরু হওয়ার আগেই পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন তেলিয়ামুড়া কালিটিলা এলাকার মানুষজন। বিকল হয়ে পড়া জলের উৎস দ্রুত সংস্কার করে পাইপলাইনে জল সরবরাহ করার ব্যবস্থার জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন।


শুখা মরসুম শুরু হওয়ার আগেই তেলিয়ামুড়া পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে। একটিমাত্র গাড়ি করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এলাকায়। ওই সব এলাকায় পাইপলাইনে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু জলের উৎস বিকল হয়ে পড়ায় বেশ কিছুদিন ধরে পাইপলাইনে পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি পানীয় জলের দাবিতে এলাকাবাসী আন্দোলনে সামিল হয়েছিলেন। তাতে প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যতদিন পর্যন্ত পাইপলাইনে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না ততদিন গাড়িতে করে ওই এলাকায় জল সরবরাহ করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে। কারণ, মাত্র একবারই জল সরবরাহ করা হয়। চাহিদার তুলনায় তা নিতান্তই কম। ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকায় বসবাসকারী মানুষজনকে। 


এলাকাবাসী জানিয়েছেন, স্থানীয় জলের উৎস বেশ কিছুদিন ধরেই বিকল হয়ে পড়ে আছে। জলের উৎস সংস্কার করে পাইপলাইনে জল সরবরাহের ব্যবস্থা করা না হলে এলাকার মানুষদের সমস্যার সমাধান হবে না। ডিডাব্লিউএস দপ্তরের কর্মকর্তারা পানীয় জলের উৎস সংস্কার করে প্রয়োজনীয় জল সরবরাহের ব্যবস্থা করে গেলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা লক্ষনীয় হয়ে উঠছে না বলে অভিযোগ। অবিলম্বে এলাকায় বিকল হয়ে পড়া পানীয় জলের উৎসটি সংস্কার করে পাইপলাইনের পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে দপ্তরের মর্জি মাফিক ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top