News Flash

  • Home
  • Uncategorized
  • প্রহরগোণার অবসান, প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-জোটের
Image

প্রহরগোণার অবসান, প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-জোটের

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : প্রহরগোণার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যারাত পৌনে সাতটা নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি-জোট। টানটান উত্তেজনার মধ্যে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিজেপির অসম প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, শরিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর কেন্দ্রীয় সভাপতি অতুল বরা, নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, দলের সর্বভারতীয় অন্যতম মুখপাত্র নুপূর শর্মাকে সঙ্গে নিয়ে কয়েকটি আসন শরিক অগপ, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) এবং গণ সুরক্ষা পাৰ্টি (জিএসপি)-র সঙ্গে দফা করে কয়েকজন নয়া প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।

বিজেপির সর্বভারতীয় সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ১২৬টি কেন্দ্রকে নিয়ে অসম বিধানসভার ৭০ আসনের প্রথম প্রার্থী তালিকা জারি করেছে বিজেপি। ঘোষিত তালিকায় বাদ পড়েছে বিদ্যমান ১১ জন বিধায়কের নাম। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ২৭ মাৰ্চ প্ৰথম এবং ১ এপ্ৰিল দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় নিৰ্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী ও কেন্দ্রের নাম ঘোষণা করেছেন। তিনি  জানান, দল মোট ৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ২৬টি অগপ এবং আটটি ইউপিপিএল ও জিএসপি-র জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top