News Flash

  • Home
  • Uncategorized
  • নেপাল পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় নাগরিকের, উত্তেজনা পিলিভিটে
Image

নেপাল পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় নাগরিকের, উত্তেজনা পিলিভিটে

পিলভিট (উত্তর প্রদেশ), ৫ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের পিলভিট জেলায়, ভারত-নেপাল সীমান্তে নেপাল পুলিশের গুলিতে প্রাণ হারালেন একজন ভারতীয় যুবক। নিখোঁজ আরও একজন যুবক, একজন পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, নেপাল সীমান্ত লাগোয় উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে ৩ বন্ধু গোবিন্দ সিং, গুরমিত সিং এবং পাপ্পু সিং নেপালের বেলোরি বাজারে কিছু কাজের জন্য গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনও বিষয় নিয়ে ওই ৩ জনের বচসা হয় নেপাল পুলিশের সঙ্গে। তখনই নেপাল পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন গোবিন্দ সিং (২৬)। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। নিখোঁজ আরও একজন।
এই ঘটনাকে ঘিরে ভারত-নেপাল সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানরা। জয়প্রকাশ আরও জানিয়েছেন, গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে একজন এখনও নিখোঁজ। অন্য জন কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরে আসেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত লাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, যে যুবক ফিরে এসেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে সেখানে ঠিক কী হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top