News Flash

  • Home
  • Uncategorized
  • সহজতর জীবিকা নির্বাহ সূচকে দেশে ১১, উত্তর-পূর্বাঞ্চলে প্রথম স্থানে আগরতলা
Image

সহজতর জীবিকা নির্বাহ সূচকে দেশে ১১, উত্তর-পূর্বাঞ্চলে প্রথম স্থানে আগরতলা

আগরতলা, ৪ মার্চ (হি.স.) : সহজতর জীবিকা নির্বাহ সূচকে কৃতিত্বের অংশীদার হয়েছে আগরতলা৷ দেশের মধ্যে ১১ তম এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে শীর্ষ স্থান দখল করেছে পার্বত্য ত্রিপুরার এই রাজধানী শহর৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সাফল্যের জন্য সমগ্র ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ সাথে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওই সাফল্য সম্ভব হয়েছে৷


দেশে শহরভিত্তিক সহজতর জীবিকা নির্বাহের সূচক প্রকাশিত হয়েছে৷ তাতে হিমাচল প্রদেশের শহর সিমলা প্রথম স্থান অর্জন করেছে৷ দ্বিতীয় ভুবনেশ্বর এবং তৃতীয় স্থান দখল করেছে সিলভাসা৷ ওই সূচকে ত্রিপুরার রাজধানী আগরতলা অনেক বড় রাজ্যের নামি শহরকে পেছনে ফেলে সামনের সারিতে স্থান করে নিয়েছে৷ উত্তর-পূর্বাঞ্চল থেকে মোট ১১টি শহর ওই সূচকে স্থান করে নিয়েছে৷ তার মধ্যে আগরতলা শীর্ষ স্থানে রয়েছে৷ জাতীয় হিসেবে আগরতলা ওই সূচকে ১১ তম স্থান অর্জন করেছে৷

এছাড়া অন্যান্য শহর গুলির মধ্যে ৩৫ তম স্থানে শিলং, ৪১ তম স্থানে গ্যাংটক, ৪৯ তম স্থানে কোহিমা, ৫০ তম স্থানে ইমফল, ৫৩ তম স্থানে ইটানগর, ৫৫ তম স্থানে পাসিঘাট, ৫৭ তম স্থানে আইজল এবং ৬০ তম স্থানে নামচি স্থান পেয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top