News Flash

  • Home
  • Uncategorized
  • সরস্বতী পূজায় সেলফি তুলতে গিয়ে অগ্ণিদগ্দ ছাত্রীর মৃত্যু ১৬ দিন লড়াই করে
Image

সরস্বতী পূজায় সেলফি তুলতে গিয়ে অগ্ণিদগ্দ ছাত্রীর মৃত্যু ১৬ দিন লড়াই করে

আগরতলা, ৩ মার্চ (হি.স.) : টানা ১৬ দিনের লড়াইয়ে মৃত্যুর কাছে পরাজিত হয়েছে ঝুমা৷ ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ বিদ্যালয়ের অগ্ণিদগ্দ একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা দে জীবনযুদ্ধে হেরে গেল৷ আজ বুধবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ কলকাতায়ই তার শেষকৃত্য সম্পন্ন হবে৷ তার মৃত্যুর খবর ত্রিপুরায় আসতেই শোকের ছায়া নেমে এসেছে৷


সরস্বতী পূজার দিন সেলফি তুলতে গিয়ে শাড়িতে আগুন লেগে শরীরের আশি শতাংশের অধিক পুড়ে গিয়েছিল ঝুমার৷
সরস্বতী পূজায় বিলোনিয়া বনকর এলাকার বাসিন্দা ঝুমা দে বন্ধুদের সাথে মিলে সেলফি তুলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল৷ সেলফি তোলার সময় তার শাড়িতে আগুন লেগে গেলে সহপাঠিরা অনেক চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারেনি৷ গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছিল৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, ঝুমার শরীরের আশি শতাংশ পুড়ে গেছে৷


বিদ্যাপীঠ সুকলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা পূর্ণিমা দেব এ-বিষয়ে জানিয়েছিলেন, পূজার প্রসাদ বিতরণ করার পর বন্ধুদের সাথে সেলফি তুলছিল ঝুমা৷ তখনই দুর্ঘটনাটি ঘটেছে৷
এদিকে, তার অবস্থা দেখে চিকিৎসকরা ঝুমার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন৷ তাই উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ঝুমাকে নিয়ে তার মা এবং এক আত্মীয় কলকাতায় যান৷ কিন্তু কলকাতায় গিয়ে কারোর সাথে যোগাযোগ না করে তারা সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান৷ সেখানে তাদের চিকিৎসা সম্ভব নয় জানানোর পর তারা ডিশান হাসপাতালে যান৷ ওই হাসপাতালে ঝুমাকে ভরতি করা হলেও পরের দিন তারা বিমানে আগরতলায় চলে আসেন এবং সোজা বিলোনিয়া চলে যান৷ শিক্ষামন্ত্রীর কথায়, বিষয়টি গোচরে আসার পর সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, চিকিৎসার খরচ শুনে তারা ঘাবড়ে গিয়েছিলেন এবং কলকাতা থেকে ফিরে এসেছিলেন৷


তিনি বলেন, এর পরই কলকাতায় সমস্ত জায়গায় চিকিৎসা সম্পর্কিত বিষয়ে খোঁজ নিয়েছিলাম এবং ডিশান-এ চিকিৎসা সম্ভব আশ্বস্ত হওয়ার পর তাদের পুনরায় কলকাতায় পাঠিয়েছিলাম৷ তিনি জানিয়েছিলেন, ঝুমার চিকিৎসার সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে৷ কিন্তু আজ সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পরে ঝুমা৷ তার মৃত্যুর খবর ত্রিপুরায় আসতেই ঝুমার সহপাঠী থেকে শুরু করে বিলোনিয়া বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকারাও কান্নায় ভেঙে পড়েন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top