News Flash

  • Home
  • Uncategorized
  • টিকা নিলেন মনোজ সিনহা, জম্মু-কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বা
Image

টিকা নিলেন মনোজ সিনহা, জম্মু-কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বা

জম্মু, ৪ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বৃহস্পতিবার সকালে জম্মু-র সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। টিকা নেওয়ার পর জম্মু ও কাশ্মীরকে করোনা-মুক্ত করার আহ্বান জানিয়েছেন মনোজ সিনহা। টুইট করে লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁরা সকলে এগিয়ে আসুন এবং টিকা নিন।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ,করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। গত সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন। বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নেওয়ার পর লেফটেন্যান্ট গভর্নরের দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, “বৃহস্পতিবার কোভিড ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিলাম। যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁরা সকলে এগিয়ে আসুন এবং টিকা নিন। এভাবেই জম্মু ও কাশ্মীর থেকে নির্মূল করা যাবে কোভিড ১৯-কে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top