News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট ও কর্ণাটকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে : স্বাস্থ্য মন্ত্রক
Image

মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট ও কর্ণাটকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ০৪ মার্চ : মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট ও কর্ণাটকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। এই রাজ্যগুলিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের হার ৮৫.৫১ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের ১৭ হাজার ৪০৭টি ঘটনা ঘটেছে। কেবল মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৫৫ জন। গত ১৮ অক্টোবরের পর দৈনিক আক্রান্তের দিক থেকে এখনও পর্যন্ত রাজ্যে এটি সর্বাধিক। অন্যদিকে, কেরলে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৬৫ জন এবং পাঞ্জাবে ৭৭২ জন।

দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৪১৩। মোট করোনায় আক্রান্তের কেবল ১.৫৫ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব ও মধ্যপ্রদেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। অবশ্য, গত ২৪ ঘন্টায় কেরল, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার ও আসামে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও গুজরাটে আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশে সুস্থতার সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। আজ সকাল ৭টা পর্যন্ত সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা, সুস্থতার সংখ্যা ও মৃত্যুর সংখ্যার রেখাচিত্র নিম্নমুখী।

দেশে আজ সকাল ৭টা পর্যন্ত ১ কোটি ৬৬ লক্ষ ১৬ হাজার ৪৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৭ লক্ষ ৯০ হাজার ৮০৮টি ক্ষেত্রে টিকার প্রথম ডোজ পেয়েছেন স্বাস্থ্য কর্মীরা। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৮ লক্ষ ৭২ হাজার ৭২৫ জন স্বাস্থ্য কর্মীকে। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ৫৮ লক্ষ ৩ হাজার ৮৫৬ জনকে টিকার প্রথম ডোজ এবং ৪ হাজার ২০২ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও, ৪৫ বছরের বেশি বয়সী একাধিক উপসর্গবিশিষ্ট ১ লক্ষ ৪৩ হাজার ৭৫৯ জন সুফলভোগীকে প্রথম ডোজ এবং ৬০ বছরের বেশি বয়সী ১০ লক্ষ ৬৯৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

টিকাকরণ অভিযানের ৪৭তম দিনে (তেসরা মার্চ) ৯ লক্ষ ৯৪ হাজার ৪৫২ জন সুফলভোগীকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ লক্ষ ৩১ হাজার ৫৯০ জন সুফলভোগীকে প্রথম ডোজ এবং ১ লক্ষ ৬২ হাজার ৮৬২ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৮.৭৬ শতাংশই মারা গেছেন ৬টি রাজ্যে মহারাষ্ট্রে সর্বাধিক ৪২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় কেরলে মারা গেছেন ১৫ জন এবং পাঞ্জাবে মৃত্যু হয়েছে ১২ জনের। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনায় মৃত্যুর খবর নেই। এর মধ্যে রয়েছে – মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, গোয়া, ঝাড়খন্ড, আসাম, সিকিম, লাদাখ প্রভৃতি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top