News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার টিকা নিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Image

করোনার টিকা নিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কলকাতা, ৪ মার্চ (হি.স.) : করোনার টিকা নিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এ টিকা নেন।

সারা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার প্রকোপ। তবে এরই মাঝে শুরু হয়েছে টিকাকরণ। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও চলছে টিকাকরণ । ভারত থেকে পাওয়া টিকার নিয়ে গত ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হয়েছে টিকাকরণ অভিযান। আর আজ বৃহস্পতিবার করোনার টিকা নিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এ টিকা নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম । তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ  বিকালেই টিকা নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন শেখ রেহানা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top