News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ‘মেট্রো ম্যান’ শ্রীধরণ : কে সুরেন্দ্রণ
Image

কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ‘মেট্রো ম্যান’ শ্রীধরণ : কে সুরেন্দ্রণ

তিরুবনন্তপুরম, ৪ মার্চ (হি.স.): কেরলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে কে হবেন দক্ষিণ ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রী? জানিয়ে দিলেন কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণ। বৃহস্পতিবার কে সুরেন্দ্রণ জানিয়েছেন, আসন্ন কেরল বিধানসভা নির্বাচনে কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণ। গত সপ্তাহতেই বিজেপিতে যোগ দিয়েছেন ৮৮ বছর বয়সী ই শ্রীধরণ। কেরলে এই মুহূর্তে রাজনৈতিক সফরে (বিজয় যাত্রা) রয়েছেন কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণ। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণ। বাকি প্রার্থীদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।    
কোন আসন থেকে লড়বেন ই শ্রীধরণ, তা এখনও জানা যায়নি। তবে মেট্রো ম্যান জানিয়েছেন, “যে কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি জিতব সেই বিশ্বাস রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। তবে আমাকে যেন মালাপ্পুরম থেকে অনেক দূরের কোনও আসনে যেন প্রার্থী না করা হয়।” উল্লেখ্য, কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে।

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top