News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসনে জিতবে বিজেপি : দিলীপ ঘোষ
Image

পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসনে জিতবে বিজেপি : দিলীপ ঘোষ

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়, “১৯-এ হাফ, ২১-এ সাফ এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে চলেছি।” খুব বেশি দিন আর বাকি নেই, আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। প্রার্থী তালিকা নিয়ে আলোচনা সারতে বুধবার রাতেই দিল্লিতে এসেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজন নেতা।
দিল্লিতে বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ জানিয়েছেন, “২০০টি আসনের কম নয়, ২০০-র বেশি আসনে জিতব আমরা। প্রস্তুতি আমরা এখন শুরু করিনি, প্রস্তুতি চলছে বিগত ৫ বছর আগে থেকে। আমরা পর্যায়ক্রমে এগিয়ে চলেছি, লোকসভা নির্বাচনের ফলাফল আমরা সবাই দেখেছি। ১৯-এ হাফ, ২১-এ সাফ এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে চলেছি।” এদিন সকালেই বিজেপির জাতীয় যুগ্ম সাধারণ সম্পদক (সংগঠন) শিবপ্রকাশের বাড়িতে যান দিলীপ, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি নেতারা। সেখানে বৈঠক করেন তাঁরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top