News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পালাবদলের তিন বছর পূর্তিতে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে পালাবদলের তিন বছর পূর্তিতে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ মার্চ (হি.স.) : ত্রিপুরায় রাজনৈতিক পালা বদলের তিন বছর পূর্ণ হল৷ আজকের দিনেই ২০১৮ সালে ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান হয়েছিল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ আবেগে ভাসলেন ত্রিপুরায় বিজেপি-র জয়ে অন্যতম কাণ্ডারি বিপ্লবকুমার দেব৷ একইভাবে স্মৃতি মনে করে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০১৮ সালের ৩ মার্চের জয়োল্লাসের ছবি পোস্ট দিয়ে বলেন, সহকর্মী এবং বরিষ্ঠ নেতাদের ক্রমাগত সহায়তা এবং দিগনির্দেশনায় ত্রিপুরার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি৷ তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম করে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে দুর্দান্ত জয়ের তিন বছরের মাথায় আমি ত্রিপুরায় আমাদের দলের বিজয় নিশ্চিত করার জন্য একনিষ্ঠ কার্যকর্তাদের শ্রদ্ধার সাথে প্রণাম জানাই৷


এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, আজ পরিবর্তনের তিন বছর৷ সমস্ত রাজ্যবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ তাঁর মতে, আজ হল রাজ্যের মানুষের স্বাধীনতার তিন বছর৷ উন্নয়নের তিন বছর৷ শুধু তাই নয়, রাজ্যে গণতন্ত্রের সফল তিন বছর৷ এখানেই থেমে না থেকে তাঁর আরও দাবি, আজ সামাজিক, সাংসৃকতিক, আর্থিক অধিকার প্রতিষ্ঠার তিন বছর৷ স্বাধীন মতপ্রকাশের অধিকার প্রাপ্তির তিন বছর৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে এবং রাজ্যের মানুষের বিশ্বাসে উজ্জীবিত ত্রিপুরা সরকার প্রত্যাশা পূরণের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top