News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন পদে চাকুরীতে আবদনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার
Image

বিভিন্ন পদে চাকুরীতে আবদনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন ১২ মার্চ৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান, এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৩০টি আবেদনপত্র জমা পড়েছে৷ তাদের মধ্যে গ্রুপ সি পদে ৮৯ হাজার ৮৩৩ এবং ডি পদে ৪৫ হাজার ১৯০টি আবেদন পত্র জমা পড়েছে৷ এসব পদে ১০ হাজার ৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের থেকে ৭ হাজার ৬০০এর মতো আবেদন জমা পড়েছে, বলে তিনি জানান৷

কারণ সুপ্রিমকোর্টের নির্দেশে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে৷ চাকরির জন্য লিখিত পরীক্ষায় বসতে হবে৷ গ্রুপ সি পদের জন্য ২০০ নম্বরের এবং গ্রুপ ডি পদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে৷ ২০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষার জন্য থাকবে ১৭০ নম্বর এবং ইন্টারভিউ হবে ৩০ নম্বরে ও গ্রুপ ডি পদে ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর থাকবে লিখিত পরীক্ষার জন্য৷ বাকিটা মৌখিক ইন্টারভিউর জন্য৷ গ্রুপ সি-এর জন্য রয়েছে ২৪১০ টি পদ এবং গ্রুপ ডি এর জন্য রয়েছে ২৫০০ পদ৷ ২৪১০ টি পদের মধ্যে এলডিসি ১৫০০, এগ্রি এসিস্টেন্ট ৪৬৫, জুনিয়র অপরেটর ২৩৬, মাল্টি টাস্কিং অপারেটর ২৩৬টি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top