নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় যাচ্ছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। এছাড়াও বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন এস জয়শঙ্কর।
প্রসঙ্গত, চলতি মাসেই বাংলাদেশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগেই বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন জয়শঙ্কর। বাংলাদেশের বিদেশমন্ত্রীর আমন্ত্রণেই ঢাকা যাচ্ছেন জয়শঙ্কর।



















