News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিধসে অবরুদ্ধ শ্রীনগর-জম্মু হাইওয়ে, যানজটে দুরাবস্থা
Image

ভূমিধসে অবরুদ্ধ শ্রীনগর-জম্মু হাইওয়ে, যানজটে দুরাবস্থা

শ্রীনগর, ৩ মার্চ (হি.স.): ভূমিধসের জেরে আবারও অবরুদ্ধ হয়ে পড়ল সমগ্র দেশের সঙ্গে কাশ্মীর উপত্যকাকে সংযোগকারী শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। বুধবার ভোররাত তিনটে থেকে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। ভূমিধসের কবলে পড়ে একটি তেলের ট্যাঙ্কার। দীর্ঘ সময়ের অক্লান্ত চেষ্টার পর, ওই তেলের ট্যাঙ্কারটিকে অত্যন্ত সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

জম্মু ও কাশ্মীর সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অথরিটি জানিয়েছে, বানিহালের শাবানবাস এলাকায় ভূমিধসের কারণে, বুধবার ভোররাত তিনটে থেকে অবরুদ্ধ হয়ে পড়ে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। ভূমিধসের কারণে আটকে পড়ে একটি তেলের ট্যাঙ্কার। পরে ওই তেলের ট্যাঙ্কারটিকে উদ্ধার করা হয়। দীর্ঘ সময় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় জাতীয় সড়কের উভয় দিকে আটকে পড়ে অসংখ্য যানবাহন, যানজটে নাকাল হতে হয় মানুষজনকে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top