News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি পৌরসভা উপ-নির্বাচনে ৪টি ওয়ার্ডে আপ-এর জয়, কংগ্রেস একটিতে
Image

দিল্লি পৌরসভা উপ-নির্বাচনে ৪টি ওয়ার্ডে আপ-এর জয়, কংগ্রেস একটিতে

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): দিল্লিতে পৌরসভা উপ-নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-র জয়জয়কার। পাঁচটি ওয়ার্ডের মধ্যে চারটিতে জয়লাভ করেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। একটি ওয়ার্ডের জয়ী হয়েছে কংগ্রেস। উপ-নির্বাচনে খাতা খুলতে পারল না বিজেপি। গত রবিবার পাঁচটি ওয়ার্ডের উপ-নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছিল। বুধবার ফল ঘোষণার পর কল্যাণপুরী, রোহিণী-সি, ত্রিলোকপুরী এবং শালিমার বাগ ওয়ার্ডে আপ জয়ী হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে চৌহান বাঙ্গার ওয়ার্ডে। এই ওয়ার্ডে আপ প্রার্থী মহম্মদ ইশরাক খানকে ১০,৬৪২ ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী চৌধুরী জুবাইর আহমেদ।

ওয়ার্ড নম্বর ৬২ এন (শালিমার বাগ উত্তর)-এ ২,৭০৫ ভোটে জয়ী হয়েছেন আপ প্রার্থী সুনিতা মিশ্র। সুনিতা পরাজিত করেছেন বিজেপি প্রার্থী সুরভী জাজুকে। এই ওয়ার্ড আগে বিজেপির দখলে ছিল। ওয়ার্ড নম্বর ৮ (কল্যাণপুরী)-এ ৭,০৪৩ ভোটে জয়ী হয়েছেন আপ প্রার্থী ধীরেন্দ্র কুমার। ত্রিলোকপুরীতে বিজেপির ওম প্রকাশকে ৪,৯৮৬ ভোটের মার্জিনে হারিয়েছেন আপ প্রার্থী বিজয় কুমার। রোহিণী সি ওয়ার্ডে বিজেপির রাকেশ গয়ালকে ২,৯৮৫ ভোটে হারিয়েছেন আপ প্রার্থী রাম চান্দের।

উপ-নির্বাচনে এই সাফল্যের পর আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, “আমাদের উপর আস্থা রেখেছেন দিল্লির জনগণ। বিজেপির উপর জনগণ বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন, এই ফলাফল তারই প্রতিফলন। ২০২২ সালের দিল্লি পৌরসভা নির্বাচনে বিজেপি মুছে যাবে।” আপ-এর সাফল্যে আনন্দে মেতে উঠেছেন কর্মী-সমর্থকরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top