News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহান, সংক্রমিত ছিলেন করোনায়
Image

প্রয়াত বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহান, সংক্রমিত ছিলেন করোনায়

নয়াদিল্লি ও ভোপাল, ২ মার্চ (হি.স.): আক্রান্ত ছিলেন কোভিড-১৯ ভাইরাসে, চিকিৎসা চলছিল হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে। কিন্তু, চিকিৎসকদের যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হল না মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহানকে। সোমবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মধ্যপ্রদেশের খাণ্ডোয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নন্দনকুমার সিং চৌহান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ছ’বারের বিজেপি সাংসদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত মাসেই সঙ্কটজনক অবস্থায় মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সোমবার গভীর রাতে জীবনাবসান হয়েছে তাঁর। রেখে গেলেন স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে। সাংসদের ছেলে হর্ষবর্ধন চৌহান জানিয়েছেন, বুধবার পৈতৃক ভিটে বুরহানপুর জেলার শাহপুরে শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৭৮ সাল থেকে রাজনৈতিক জীবনে পথচলা শুরু নন্দনকুমার সিং চৌহানের, পরবর্তীকালে মধ্যপ্রদেশের বিধানসভার সদস্য নির্বাচিত হন। ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। ১৯৯৬ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন নন্দনকুমার, এরপর ১৯৯৮, ১৯৯৯, ২০০৪, ২০১৪ এবং ২০১৯ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন নন্দকুমার। সাংসদ নন্দকুমার সিং চৌহানের প্রয়াণে শোকস্তব্ধ বিজেপি শিবির। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি নেত্রী উমা ভারতী এবং মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমল নাথ।

প্রধানমন্ত্রীর শোকবার্তা :
বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহানের প্রয়াণে গভীর শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “লোকসভার সাংসদ নন্দকুমার সিং চৌহানের প্রয়াণে ব্যথিত। সংসদীয় কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা এবং মধ্যপ্রদেশে বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ও অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।”

ব্যথিত শিবরাজ সিং চৌহান:
নন্দকুমার সিং চৌহানের প্রয়াণে দুঃখপ্রকাশ করে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “জনপ্রিয় নেতা নন্দু ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। একজন আদর্শ কর্মী ও সংগঠককে হারাল বিজেপি। ব্যক্তিগতভাবে আমার অনেক ক্ষতি হয়ে গেল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top