News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে সাংসদ প্রতিমা ভৌমিকের, সহায়তার আশ্বাস

আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে সাংসদ প্রতিমা ভৌমিকের, সহায়তার আশ্বাস

আগরতলা, ১ মার্চ (হি.স.) : অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজ নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ শুধু তা-ই নয়, তাঁদের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি৷ সোমবার সদর মহকুমাশাসকও আগুনে ভস্মীভূত দোকান ও বাড়ি ঘুরে দেখেছেন৷ সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হবে বলে জানিয়েছেন৷


রাজধানী আগরতলায় নাগেরজলার মর্ডান ক্লাব সংলগ্ণ এলাকায় রবিবার সন্ধ্যা রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ডে একটি বসতবাড়ি সহ পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে গেছে৷ দমকলের পাঁচটি ইঞ্জিন এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ সোমবার অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান সাংসদ প্রতিমা ভৌমিক৷ অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ভুক্তভোগী বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি৷ এর আগে অবশ্য প্রশাসনিক আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন৷ সদর মহকুমাশাসক অসীম সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থদের বিষয়ে খোঁজ নেন৷ সদর মহকুমাশাসক জানান, গতকাল রাতেই প্রশাসনের একটি দল এলাকায় গিয়েছে৷

তিনি বলেন, বাড়ির মালিক ও তাঁর ভাড়াটে দোকান এবং ভাড়াটের ঘড় আগুনে পুড়েছে৷ তাতে সুকটার মেকানিকস, বৈদ্যুতিন সামগ্রীর দোকান, জেরস্কের দোকান এবং সেলুন রয়েছে৷ তবে, কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক সাহায্য প্রদান করার বিষয়টিও দেখা হচ্ছে৷ দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান সদর মহকুমাশাসক অসীম সাহা৷ তিনি বলেন, অগ্ণিকাণ্ডে ভাড়াটেকে সরকারি সহায়তা প্রদানের নিয়ম নেই৷ তবুও অন্য কোনও ভাবে সহায়তা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানান তিনি৷


এদিন সাংসদ প্রতিমা ভৌমিক জানান, সরকারিভাবে যতটুকু সহায়তা করা যায় তাতে কার্পণ্য করা হবে না৷ সরকার ও মালিক পক্ষকে এ-ক্ষেত্রে সহায়তা করা হবে৷ আগামী দিনে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা আবার মাথা তুলে দাড়াতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করা হবে, আশ্বাস দেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top