News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট, পোস্টার সেঁটে হুশিয়ারী ক্ষুব্ধ জনতার
Image

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট, পোস্টার সেঁটে হুশিয়ারী ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ মার্চ৷৷ শান্তির বাজার মহকুমার কাঁঠালিয়া ছড়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ার ১ নং ওয়ার্ডে শ্যামা প্রসাদ মুড়াসিং পাড়া থেকে বুদ্ধ মন্দির পর্যন্ত যাতায়তে রাস্তাটি দীর্ঘ অনেকবছর যাবৎ ভগ্ণ দশায় পরিনত হয়েরয়েছে৷ এই এলাকায় প্রায় ১৫০ পরিবারের লোকজনের বসবাস৷ এলাকার অধিকাংশ লোকজন কৃষি কাজর উপর নির্ভরশীল৷


এলাকার লোকজনেরা রাস্তা নির্মানের কাজে হাতনাদিলে ভোট বয়কটের সিদ্বান্তনিলো৷ এইনিয়ে মনপাথর ফাঁড়ী থানা সংলগ্ণ এলাকায় পোষ্টারিং করলো এলাকাবাসী৷ এতে স্পষ্ট ভাষায় লেখারয়েছে রাস্তা নাই ভোট নাই৷ রাস্তা ঠিককরেদাও ভোট নাও৷ এই বিষয়ে এলাকাবাসীর নিকট জানতে চাইলে উনারা সংবাদমাধ্যমের সামনে জানান দীর্ঘ বাম আমলে এই রাস্তার জন্য এলাকাবাসীকে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয়েছে৷

উনারা অনেক আশাকরে রাজ্যে পরিবর্তনের ডাকে সারাদিয়ে নতুন সরকার গঠনে সাহায্যের হাতবাড়ীয়েদিয়েছে৷ কিন্তু দেখাগেলো বাম আমলের ন্যায় এই রাম আমলেও এলাকাবাসীদের একই সমস্যার মধ্যদিয়ে দিন কাটাতেহচ্ছে৷ এলাকার অধিকাংশ লোকজন কৃষি কাজের উপর নির্ভরশীল হবারফলে উনাদের উপাৎদিত কৃষিজফসল বাজারজাত করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয় বলে জানান৷ এলাকার এক ব্যক্তি জানান এই এলাকাথেকে ডিল ছোঁড়া দুরত্বে বিধায়ক প্রমোদ রিয়াং এর বাড়ী৷ বিধায়ক ভোটের সময় বাড়ী বাড়ী ভোট চাইতে গেলেও ভোটের পর তিনি আর এই গ্রাম পরিদর্শনে যাননি৷ বিধায়ক ভোটের আগে গ্রামবাসীদের রাস্তা নির্মানের পতিশ্রুতিদিয়েছেন কিন্তু এখনোপর্যন্ত কাজেরকাজ কিছুই হয়নি৷ এলাকাবাসীর মধ্যে একজন জানান তিনি বিধায়ককে ছোটবেলাথেকে কোলেপিঠে করে নিয়ে ঘুরিয়েছেন কিন্তু বর্তমানে তিনি বিধায়ক হবারপর এলাকাবাসীদের ভুলেগেছেন৷ তাই এইবার এলাকাবাসী একত্রিতহয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন এইবার আর কোনোপতিশ্রুতিতে কাজহবেনা৷ রাস্তা নির্মান না হলে এলাকাবাসী ভোট বয়কট করবে বলে জানান৷ এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে রাস্তা নির্মানে রাজ্য সরকার কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top