News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তের ওপারে মাদক বিক্রি, বাংলাদেশে ধৃত ভারতীয় দুই কৃষককে কারাগারে বন্দী
Image

সীমান্তের ওপারে মাদক বিক্রি, বাংলাদেশে ধৃত ভারতীয় দুই কৃষককে কারাগারে বন্দী

আগরতলা, ১ মার্চ (হি.স.) : সীমান্তের ওপারে গিয়ে মাদক পাচারের অপরাধে দুই ভারতীয় কৃষকের ঠাই হলো বাংলাদেশের কারাগারে৷ সীমান্তের ওপারে বাংলাদেশের সীমানায় মাদক পাচারের সময় দুই ভারতীয় কৃষককে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড-এর (বিজিবি) জওয়ানরা৷ তাদের বাংলাদেশের মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল থানায় পুলিশের হাতে তুলে দিয়েছে বিজিবি৷ দুই কৃষকের প্রত্যাবর্তন নিয়ে বিএসএফ-বিজিবির মধ্যে এখন কোনও বৈঠক হবে না৷ বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক নভনিত কুমার মেহেতা জানিয়েছেন, ওই দুই কৃষকের বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে৷ পুলিশ জানিয়েছে, খোয়াই জেলার করঙ্গিছড়া এবং বিদ্যাবিল সীমান্ত এলাকায় ওই ঘটনাটি ঘটেছে৷


খোয়াইয়ের পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন, গত শনিবার সকালে করঙ্গিছড়া বিওপি-র গেট নম্বর ২৬ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপারে কৃষি জমিতে কাজ করার জন্য বিএসএফ থেকে অনুমতি নিয়ে যান স্থানীয় চার কৃষক৷ কিন্তু, দুপুরের পর দুই কৃষক ফিরে আসেন এবং তারা বিএসএফ-কে জানান, অন্য দুজনকে বিজিবি আটক করেছে৷ তাদের দেওয়া তথ্যে জানা গিয়েছে, পূর্ব করঙ্গিছড়ার বিদ্যাবিল এলাকার বাসিন্দা রাজীব দেববর্মা এবং গুরুপদ দেববর্মাকে বিজিবি আটক করেছে৷ তবে, এ-বিষয়ে খোঁজ নিয়ে বিজিবি-র কাছ থেকে বিএসএফ জানতে পেরেছে ধৃত দুই কৃষককে বাংলাদেশে মাদক পাচারের অপরাধে গ্রেফতার করা হয়েছে৷ খোয়াই জেলা পুলিশ সুপারের দাবি, ওই দুই কৃষক ভারতীয় সীমান্ত থেকে ৩০০ মিটার বাংলাদেশের অংশে গিয়ে মাদক পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছেন৷


তিনি জানান, বিজিবি ওই কৃষককে আটক করে মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ওইদিনই রাজীব দেববর্মার স্ত্রী স্বামীর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং আধার কার্ডের ফটো কপি পাঠিয়েছেন৷ এদিকে, ওই দুই কৃষকের প্রত্যাবর্তন নিয়ে আজ সন্ধ্যায় বিজিবি-বিএসএফ আধিকারিক স্তরে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু তা বাতিল হয়েছে গিয়েছে৷


বিএসএফ-র জনসংযোগ আধিকারিক নভনিত কুমার মেহেতা জানিয়েছেন, বিজিবি ধৃত কৃষকদের পুলিশের হাতে তুলে দিয়েছে৷ তেমনি, বাংলাদেশের আইন অনুযায়ী সে দেশের আদালত তাদের কারাগারে পাঠিয়েছে৷ ফলে, এখন বাংলাদেশের আইন অনুযায়ীই তাদের বিচার হবে৷ তাই, আপাতত ফ্ল্যাগ মিটিঙের কোনও প্রয়োজন পড়ছে না, বলেন তিনি৷ ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ কৃষকদের পরিবারের তরফে চাম্পাহাওর থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top