News Flash

  • Home
  • Uncategorized
  • হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগেই করোনার টিকা নিয়েছিলেন সস্ত্রীক ট্রাম্প
Image

হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগেই করোনার টিকা নিয়েছিলেন সস্ত্রীক ট্রাম্প

ওয়াশিংটন, ২ মার্চ (হি.স.) :  হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগেই করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন আমেরিকার প্রাক্তন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহধর্মিনী মেলানিয়া ট্রাম্প । প্রাক্তন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সোমবার এ কথা জানিয়ে, বলেন তাঁরা জানুয়ারিতে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগেই করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।

গত রবিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সমর্থকদের টিকা নেওয়ার উৎসাহ দেন ট্রাম্প।  এর পরই  প্রকাশ্যে আসে যে, জানুয়ারিতে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার আগেই করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন আমেরিকার প্রাক্তন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহধর্মিনী মেলানিয়া ট্রাম্প । তবে ট্রাম্প কোন কোম্পানির টিকা নিয়েছেন এবং কত ডোজ নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রেসিডেন্ট থাকার সময় ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে গুরুত্ব দেননি। যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহতা ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনারই ফল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প একসময় মাস্ক ব্যবহারে অনীহা ছিলেন। এমনকি করোনাকে সাধারণ ফ্লু হিসেবে দেখতেন। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়কে তিরি রীতিমত তাচ্ছিল্য করেছেন।  লকডাউন দিতেও তিনি রাজি ছিলেন না।

ফ্লোরিডার ওই সম্মেলনে ট্রাম্প বলেন, ভ্যাকসিন নেওয়ার মধ্যে কোনও সমস্যা নেই। প্রত্যেকেরই উচিত এই টিকা নেওয়া। টিকা নেওয়ার প্রতি তার এই উৎসাহ জোগানো এটিই প্রমাণ করে যে, তিনি করোনার ভয়াবহতা এতদিনে হলেও আঁচ করতে পেরেছেন।  

প্রসঙ্গত, ট্রাম্প অক্টোবরের প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে কয়েকদিন থেকে তিনি চিকিৎসা নিয়ে সেরে ওঠেন।

ট্রাম্প চুপচাপ টিকা নিলেও তার পূর্ববর্তী এবং পরবর্তী প্রেসিডেন্টরা তা করেননি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডিসেম্বরেই টেলিভিশনের সামনে গত ডিসেম্বরেই টিকা নেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনও ডিসেম্বরে ক্যামেরার সামনে টিকা গ্রহণ করেন। মানুষকে টিকা নেওয়ায় উৎসাহিত করতে তারা নিজেরা প্রকাশ্যে টিকা নেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top