News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির গাজিপুর সীমান্তে আন্দোলনকারী কৃষকদের পাশে ‘আমরা বাঙালি’
Image

দিল্লির গাজিপুর সীমান্তে আন্দোলনকারী কৃষকদের পাশে ‘আমরা বাঙালি’

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : চার মাস ধরে চলা কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করে কৃষক আইন বাতিলের দাবিতে সহমত প্রকাশ করল ‘আমরা বাঙালি’। আজ মঙ্গলবার দিল্লির গাজিপুর সীমান্তে কৃষকদের যে আন্দোলন চলছে সেখানে ‘আমরা বাঙালি’র নেতৃবৃন্দ গিয়ে তাঁদের সমর্থন এবং শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছে।

কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা আইনের বিরুদ্ধে এই আন্দোলনে প্রায় আড়াইশো জন কৃষক আত্মবলিদান দিয়েছেন। তবুও কেন্দ্রীয় সরকারের টনক নড়েনি। তাঁরা প্রতিজ্ঞা করেছেন, জবরদস্তি করে দেশী এবং বিদেশী কোম্পানিগুলির কাছে কৃষকদের পদানত করে রেখে তাঁদের উপকার করবেন। কিন্তু স্বাধীনচেতা কৃষকরা নিজেদের ভালো নিজেরাই বুঝে ফেলার কারণে সরকার বাহাদুর খুব অসুবিধায় পড়েছে। “আমরা বাঙালি”র কেন্দ্রীয় কমিটির সচিব বকুলচন্দ্র রায়ের নেতৃত্বে আজ কৃষকদের প্রতিবাদ মঞ্চে চার জনের একটি প্রতিনিধি দলে শুভেন্দু ঘোষ, “আমরা বাঙালি”র অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ ও সুপ্রিম কোর্টের আইজীবী আলি রেজা ওসমানি উপস্থিত হন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top