News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-টিকা নিলেন হর্ষ বর্ধন, ভ্যাকসিনের প্রথম ডোজ ফারুককে
Image

করোনা-টিকা নিলেন হর্ষ বর্ধন, ভ্যাকসিনের প্রথম ডোজ ফারুককে

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। মঙ্গলবার দিল্লির হার্ট ও ফুসফুসের ইনস্টিটিউটে করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টিকা নেন তাঁর স্ত্রীও। এদিনই করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্স সাংসদ ফারুক আবদুল্লা। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন প্রবীণ সাংসদ ফারুক আবদুল্লা। এছাড়াও করোনাভাইরাসের টিকা নিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ কে কেশব রাও। মঙ্গলবার হায়দরাবাদের একটি হাসপাতালে করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কে কেশব রাও। এদিন সকালেই করোনাভাইরাসের টিকা নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি। হায়দরাবাদের গান্ধী হাসপাতালে মঙ্গলবার সকালে কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন রেড্ডি।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির ,করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top