News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পৃথক স্থানে আগুনে পুড়ল দুইটি বাড়ি ও দশটি দোকান
Image

আগরতলায় পৃথক স্থানে আগুনে পুড়ল দুইটি বাড়ি ও দশটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ফেব্রুয়ারি৷৷ রবিবার সকালে রাজধানী আগরতলা শহরের রামপুর গাংগাইল রোডের একটি বাড়িতে বিধবংসী অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ তাতে বাড়ির দুটি ঘর পুড়ে সরকার হয়ে গেছে৷ বাড়ির মালিকের নাম শেফালী দাস৷ জানা যায় ওই বাড়িতে অন্য কয়েকজন ভাড়া থাকতো৷ বাড়ির মালিক একই বাড়িতে থাকতো৷ ভাড়াটিয়াদের ঘরে তালা লাগানো ছিল৷ তারা ঘরে ছিল না৷হঠাৎ বাড়ির মালিক লক্ষ করেন ভাড়াটিয়ার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে৷


পরিবারের লোকজনদের চিৎকারে প্রতিবেশীরাও ছুটে আসেন৷ দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা আগুন নেভানোর চেষ্টা করেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷ এর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়৷ তাতে অগ্ণিকাণ্ড ভয়ঙ্কর আকার ধারণ করে৷ দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ ভাড়াটিয়াদের ঘর অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও মালিকের বসতি অল্পেতে রক্ষা মিলেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷পুলিশ ও দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে৷


এদিকে, আগুনে ভস্মীভূত ১০ টি দোকান৷ ঘটনাটি ঘটে নাগেরজলা মডার্ন ক্লাব সংলগ্ণ এলাকায়৷ জানা যায় এদিন সন্ধ্যয় এলাকার একটি দোকানে আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷

এলাকাবাসী জানায়, এদিন সন্ধ্যায় প্রথমে আগুন দেখতে পায় এলাকার বাইক মেকানিকের দোকানে৷ তাৎক্ষণিক দমকল কর্মীদের ফোন করে খবর দিতে চাইলে দমকল কর্মীদের ফোন ব্যস্ত পায়৷ পরবর্তী সময় ফোনে জানানো হলে ১০-১৫ মিনিট পর বড়দোয়ালী ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে৷ কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে আরো ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷ দীর্ঘ প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ কিন্তু এলাকার দশটি দোকান ভস্মীভূত হয়ে যায়৷ পাশাপাশি একটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়৷ বাড়ির মালিকের নাম সজল চক্রবর্তী৷ তবে আগুনের সূত্রপাত নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ধোঁয়াশা৷ ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top