News Flash

  • Home
  • Uncategorized
  • বামুটিয়ায় চুরি বহু স্বর্ণালঙ্কার লুট, আতঙ্ক
Image

বামুটিয়ায় চুরি বহু স্বর্ণালঙ্কার লুট, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ফেব্রুয়ারি৷৷ বামুটিয়ার বেড়িমুরা এলাকায় একটি বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷৷ জানা যায় পরিবারের লোকজন রাতে বাড়িতে ছিলেন না৷পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে জুলেখা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা সোনা গয়না সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷ রবিবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি বাড়ির মালিককে খবর দেন৷

খবর পাঠানো হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷বাড়ির মালিক জানিয়েছেন নগদ ৫০ হাজার টাকা এবং সোনা গয়না সহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরের দল৷ চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত চুরির ঘটনায় জড়িত কাউকে আটক কিংবা চলে যাওয়া সামগ্রী উদ্ধারের কোনো সংবাদ নেই৷এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷উল্লেখ্য বেড়ি মুড়ি মুড়া সহ পার্শবর্তী এলাকা গুলিতে প্রায় সময়ই চুরির ঘটনা ঘটে চলেছে৷ ফলে এলাকার জনগণ রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top