News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু হল করোনার টিকার নথিভুক্তিকরণের কাজ
Image

শুরু হল করোনার টিকার নথিভুক্তিকরণের কাজ

কলকাতা, ১ মার্চ (হি. স.) : সোমবার শুরু হল আমজনতার করোনার টিকার নথিভুক্তিকরণের কাজ। ১ মার্চ সকাল ৯ থেকে এই সুবিধা মিলছে৷ ষাটোর্দ্ধরা নিজের নাম লেখাতে পারবেন। ৪৫ থেকে ৫৯ বয়সি, যাদের অন্য কোনও নির্দিষ্ট (কো মর্বিডিটি) রোগ রয়েছে, তাঁরাও এই সুযোগ পাবেন৷

করোনার বিরুদ্ধে একযোগে লড়াই ও নিজেকে সুরক্ষিত রাখতে এবার টিকাকরণ আরও সহজ হল সাধারণ মানুষের কাছে৷ সরাসরি কোউইন ২.০ অ্যাপে নাম লিখিয়ে টিকা পাবেন তাঁরা৷ নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী একে একে টিকার ডোজ পাবেন তাঁরা৷ এর জন্য নাম নথিভুক্ত করতে হবে কোউইন ২.০ বা আরোগ্য সেতুর মাধ্যমে৷

দিনের এক নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে নাম নথিভুক্তির জন্য৷ সকাল ৯ থেকে দুপুর ৩টের মধ্যে নাম লিখতে হবে৷ যে দিন প্রথম টিকা পাওয়ার দিন ধার্য হবে, তার ২৯ দিন পরই থাকবে দ্বিতীয় টিকা পাওয়ার দিন৷ তবে কেউ যদি প্রথম টিকাটি না নেন, তাহলে তাঁর দ্বিতীয় টিকা নেওয়ার দিনও বাতিল হবে৷

অ্যাপ ছাড়াও টিকাকরণ কেন্দ্রে গিয়ে নিজের নাম লেখানোরও সুযোগ থাকছে৷ তবে এর জন্যও কোউইন ২.০ অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে৷ এক ব্যক্তি বা একটি অ্যাকাউন্ট থেকে সর্বাধিক ৪ জনের নাম নথিভুক্ত করা যাবে৷ তবে সকলেরও আলাদা পরিচয় পত্রের নম্বর দিতে হবে৷

সরকারি কেন্দ্রে টিকাকরণ হবে সম্পূর্ণ বিনামূল্যে৷ বেসরকারি কেন্দ্রে মাত্র ২৫০ টাকা লাগবে টিকার জন্য৷ এই টাকা ন্যাশনল হেল্থ অথরিটির কাছে পৌঁছে যাবে৷ অনলাইন প্রদানের সময় সেটা স্পষ্ট হবে গ্রাহকদের কাছেও৷

রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন বিনামূল্য দিয়েছে কেন্দ্র৷ এর পরের ধাপে ষাটোর্ধ্ব এবং শারীরিক সমস্যা রয়েছে এমন ৪৫-৫৯ বয়সিরা এবার টিকার সুবিধা পাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top