News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার চুড়াইবাড়িতে
Image

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার চুড়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ ফেব্রুয়ারি৷৷ নিখোঁজ যুবকের মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য৷ ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার কাটুয়াছড়া ১নম্বর ওয়ার্ডে৷ মৃতের নাম কিশোর ত্রিপুরা (২৯) পিতা নয়ন ত্রিপুরা৷বাড়ি উত্তর জেলার কদমতলা থানা এলাকার রাণীবাড়ির সোনাইছড়ি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে৷


জানা যায়, সংসারে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সে শ্বশুরবাড়িতে থাকতো৷গত ২১ ফেব্রুয়ারি সে নিখোঁজ হয়৷ পরিবারের তরফ থেকে চুরাইবাড়ি থানায় গত ২১-২-২১ তারিখে মিসিং ডাইরিও করা হয়েছিলো৷ অবশেষে গতকাল বিকেল চারটা নাগাদ নিজ শশুর বাড়ি থেকে ৫০০মিটার দুরে টাটু গাছের নিচে স্থানীয় কাটোয়াছড়ার একটি পরিত্যক্ত ডোবায় তাঁর ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজনরা৷ সঙ্গে সঙ্গে চুড়াইবাড়ি থানায় খবর দেওয়া হয়৷

পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কদমতলা হাসপাতালে ময়নাতদন্তের নিয়ে যায়৷তবে প্রাথমিক অনুমানে এটি খুন হিসাবেই ধরা হচ্ছে৷এদিকে মৃত কিশোরের ভাই ও অন্যান্য আত্মীয়-স্বজনরা তার স্ত্রী কিরভুমজয় ত্রিপুরার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে চুরাইবাড়ি থানায় একটি হত্যার মামলা দায়ের করেছেন৷ মৃত ব্যক্তির পরিবারের সাফ বক্তব্য,কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে৷ তাই কখন কিভাবে সে মারা গিয়েছে সেই বিষয়ে তার স্ত্রী সব কিছুই জানেন৷ তবে চুরাইবাড়ি থানার পুলিশ মামলা হাতে পেয়ে জোর তদন্ত শুরু করে দিয়েছে৷ এখন দেখার বিষয় চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাটি সুষ্ঠু তদন্তক্রমে এটা হত্যা না আত্মহত্যা তার সঠিক রহস্য উদঘাটন করতে কতটুকু সক্ষম হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top