News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক চালককে খুনের প্রতিবাদে তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ
Image

ট্রাক চালককে খুনের প্রতিবাদে তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ফেব্রুয়ারি৷৷ গত শুক্রবার সন্ধ্যারাতে আমবাসাতে পৌঁছে সেতু খারাপ থাকার ফলে কুলাই বাইপাস রাস্তা ধরে যাবার পথে দুসৃকতিকারীরা ট্রাক চালক প্রদিপ দেবনাথকে খুন করে তার থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়৷


এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরার ট্রাক ড্রাইভার সংঘের পক্ষ থেকে রবিবার সকাল ৮টা নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়ক তথা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর ব্রিজের উপর অবরোধে বসে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য, মহকুমা প্রশাসনের ডিসিএম প্রদীপ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী৷

দীর্ঘ প্রায় তিন ঘন্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ৷ এতে জাতীয় সড়কের দু’পাশে পণ্যবাহী লরি সহ যাত্রীবাহী যানবাহন ও আটকে পড়ে, দেখা দেয় যাত্রী দুভর্োগ৷ পরবর্তী সময়ে তেলিয়ামুড়া মহাকুমা প্রশাসনের প্রচেষ্টায় জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় সকাল ১১ টা নাগাদ৷ ত্রিপুরার ট্রাক ড্রাইভার সংঘের কর্মীরা এক দাবি সনদের প্রতিলিপি মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্যের হাতে তুলে দেয়৷ দাবিগুলোর মধ্যে ছিল লরি চালক মৃত প্রদীপ দেবনাথের পরিবারে একটি সরকারি চাকরি, ৫লক্ষ টাকা ক্ষতিপূরণ, আমবাসা জাতীয় সড়কের সেতু দ্রুততার সাথে সংস্কার সহ অন্যান্য৷তবে ত্রিপুরা ট্রাক ড্রাইভার সংঘের সভাপতি রাম সিং এই অবরোধ স্থলে অবরোধকারীদের সাথেই ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top