News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় শিশুকন্যাকে ধর্ষণের পর খুন
Image

তেলিয়ামুড়ায় শিশুকন্যাকে ধর্ষণের পর খুন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ ফেব্রুয়ারি৷৷ পাঁচ বছরের নাবালিকা শিশুকে ধর্ষণে পরে নির্মমভাবে গলা টিপে খুন করা হয়েছে৷ নাবালিকার মৃতদেহটি গভীর জঙ্গল উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনা তেলিয়ামুড়া থানার অধীন দুস্কি বাজারের ঈশান চন্দ্র পাড়ায়৷ উল্লেখ্য সোমবার পার্শবর্তী বাড়িতে বিবাহ অনুষ্ঠান ছিল৷ সেখান থেকেই নিখোঁজ হয়ে যায় নাবালিকা মেয়েটি৷ মেয়েটির নাম আরিয়া দেববর্মা৷ পিতা বৈশাখ চন্দ্র দেববর্মা৷


সোমবার দুপুরে মেয়েটির পিতা ছন কাটার জন্য বাড়ি থেকে বের হয়৷ সন্ধ্যায় বৈশাখ চন্দ্র দেববর্মা তথা মেয়েটির পিতা বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে তাৎক্ষণিক খোঁজাখুঁজি করতে শুরু করে৷ অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান না পেয়ে বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেন৷ তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করে৷ পরে পুলিশ ঈশান চন্দ্র পাড়ার থেকে ২৫ বয়সি এক যুবক অভিজিৎ ত্রিপুরাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়৷


অভিজিৎ ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার গভীররাতে ঈশান চন্দ্র পাড়ার জঙ্গল থেকে নাবালিকা মেয়েটির মৃতদেহ উদ্ধার করে৷ ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন দেববর্মা৷ পরে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহটিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য৷ এদিকে থানার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া এক সাক্ষাৎকারে জানান তদন্ত জারি রয়েছে৷ তিনি এও জানান নাবালিকা মেয়েটিকে খুন করা হয়েছে৷ তবে কি কারণে খুন করা হয়েছে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷

এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলেছে নাবালিকা মেয়েটিকে অভিজিৎ ত্রিপুরা ধর্ষণ করেছে এবং পাশবিক লালসা চরিচতার্থ করার পর খুন করেছে৷ পরিবারসহ এলাকাবাসীদের দাবি ধর্ষণ ও খুন কান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ সাজা হোক৷ এদিকে, ধৃত অভিজিৎ ত্রিপুরাকে গতকালই স্থানীয় জনগণ বেধরক মারধর করেছে৷ তাকে চিকিৎসার জন্য আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top