News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশান্ত কিশোর এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাডভাইসর নিযুক্ত হলেন
Image

প্রশান্ত কিশোর এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাডভাইসর নিযুক্ত হলেন

চণ্ডীগড়, ১ মার্চ (হি.স.) : এবার নতুন দায়িত্ব পেলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রিন্সিপাল অ্যাডভাইসর হলেন প্রশান্ত কিশোর। সোমবার টুইটারে একথা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী । এই প্রসঙ্গে টুইটারে ক্যাপ্টেন অমরিন্দর সিং লিখেছেন, ‘প্রিন্সিপাল অ্যাডভাইসর হিসেবে প্রশান্ত কিশোর যোগ দিয়েছেন আমার সঙ্গে। পাঞ্জাবের মানুষের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’


২০১৭ সালেও অমরেন্দ্র সিংহের নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিল প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’। কিন্তু সেই সময় তাঁর রীতিনীতি পছন্দ হয়নি অমরেন্দ্রর। প্রশান্তর ঠিক করা সমস্ত প্রচার অনুষ্ঠানই কাটছাঁট করতেন অমরেন্দ্র। তার পরেও রাজ্যে কংগ্রেসই ক্ষমতাদখল করে। সেই সময় অমরেন্দ্র জয়ের কৃতিত্ব যদিও প্রশান্তকে দিতে ভোলেননি, কিন্তু সম্পর্কের ফাটল মেলায়নি। ২০২০-তে প্রশান্তের মন্তব্যেও মনোমালিন্যের ইঙ্গিত মেলে। ফের অমরেন্দ্রর সঙ্গে কাজ করবেন কি না জানতে চাইলে সাফ জানিয়ে দেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিলে তবেই ফের কংগ্রেসের সঙ্গে কাজ করার কথা ভাববেন।


শের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি-কে প্রতিহত করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলগুলির। বিজেপি-র বিরোধিতায় নীতীশ কুমারের সঙ্গ ত্যাগ করা প্রশান্ত তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই ‘বৃহত্তর স্বার্থ’-এ তিনি কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জল্পনা রাজনৈতিক মহলে।


তবে পঞ্জাব সরকারের একটি সূত্রের দাবি, কৃষি আন্দোলন বিজেপি-র বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারলেও, ২০১৭-র নির্বাচনী প্রতিশ্রুতি এখনও সম্পূর্ণ ভাবে রক্ষা করতে পারেননি অমরেন্দ্র। সেই কাজেই হাত লাগাবেন প্রশান্ত। বাংলার ভোটপর্ব মিটিয়েই পঞ্জাব নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তিনি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top