News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১০৬, উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও
Image

২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১০৬, উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও

নয়াদিল্লি, ১ মার্চ (হি. স.) :  সোমবার দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। তারই মধ্যে সোমবার উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০৬ জনের।

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৫১০ জন করোনা  আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে নামমাত্র কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৭৩১ জন। গত কয়েকদিনের মতোই উদ্বেগ বাড়াল ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে করোনার চিকিৎসাধীন ১ লক্ষ ৬৮ হাজার ৬২৭ জন। পাশাপাশি ২৪ ঘণ্টাতেই করোনায় মৃত্যু হয়েছে ১০৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৫৭ জন।  দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৭ লক্ষ ৮৬ হাজার ৪৫৭ জন করোনা মুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে গত একদিনে সুস্থ ১১ হাজার ২৮৮ জন। হিন্দুস্থান সমাচার / সোনালি

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top