News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
Image

ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

নয়াদিল্লি, ১ মার্চ (হি. স.) : রবিবার মধ্যরাত থেকে আবারও বাড়ল ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। শুধু ফেব্রুয়ারিতে তিন দফায় ১২৫ টাকা  দাম বেড়েছে রান্নার গ্যাসের। সোমবার মাসের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তের।

ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, মার্চের পয়লা তারিখ থেকে কলকাতায় ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। একইভাবে দিল্লি এবং মুম্বইয়ে ভর্তুকিহীন সিলিন্ডারের দর দাঁড়িয়েছে যথাক্রমে ৮১৯ টাকা এবং ৮২৩ টাকা। চেন্নাইয়ের রান্নার গ্যাস কিনতে গ্রাহকের পকেট থেকে খসবে ৮৩৫ টাকা।

প্রসঙ্গত, দিনচারেক আগেই গত ২৫ ফেব্রুয়ারি গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা।   ডিসেম্বরে  ১০০ টাকা দাম বেড়েছিল গ্যাসের। তার ফলে গত ৩০ নভেম্বর কলকাতায় যে ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা, তা এখন ৮৫০ টাকার কাছে পৌঁছে গিয়েছে।  অন্যদিকে, ভর্তুকিহীন ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দামও বেড়েছে।কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার কিনতে সোমবার থেকে লাগবে ১৬৮১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দাম বেড়েছে ৯৭ টাকা ৫০ পয়সা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top