News Flash

  • Home
  • Uncategorized
  • দলকে ‘পুনরুদ্ধার করতে’ দুদিবসীয় অসম সফরে কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়াঙ্কা, গুয়াহাটি পৌঁছে সোজা কামাখ্যা মন্দিরে
Image

দলকে ‘পুনরুদ্ধার করতে’ দুদিবসীয় অসম সফরে কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়াঙ্কা, গুয়াহাটি পৌঁছে সোজা কামাখ্যা মন্দিরে

গুয়াহাটি, ১ মার্চ (হি.স.) : দলকে ‘পুনরুদ্ধার করতে’ দুদিবসীয় অসম সফরে এসেছেন সৰ্বভারতীয় কংগ্ৰেসের সাধারণ সম্পাদক প্ৰিয়াঙ্কা গান্ধী ভদরা। কংগ্ৰেসের ‘অসম বাঁচাও’ কাৰ্যসূচিৰ অঙ্গ হিসেবে মিছিল এবং কয়েকটি জনসভায় ভাষণ দেবেন। সোমবার সকালে গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সোজা চলে যান নীলাচল পাহাড়ে শক্তিপীঠ দেবী কামাখ্যা মন্দিরে।

আজ সকালে গুয়াহাটি বিমানবন্দরে দলীয় নেত্ৰীকে স্বাগত জানান অসমে কংগ্ৰেসের পর্যবেক্ষক কেন্দ্রীয় নেতা জিতেন্দ্ৰ সিং এবং ছয়গাঁওয়ের দলীয় বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে কামাখ্যা মন্দিরে গিয়ে দেবীর পূজা দিয়েছেন প্রিয়াঙ্কা। কামাখ্যা মন্দির থেকে তিনি সোজা চলে যান উজান অসমের লখিমপুরে। লখিমপুরে দলীয় দুটি নির্বাচনি সমাবেশে ভাষণ দিয়ে কংগ্রেসের পালে হাওয়া তোলার চেষ্টা করবেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী।

দলনেত্রী প্রিয়াঙ্কা ভদরার সফরসূচি সম্পর্কে প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারপার্সন ববিতা শর্মা জানান, এ মুহূর্তে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার সভা চলছে লখিমপুরে। লখিমপুর থেকে সড়কপথে তিনি চলে আসবেন বিশ্বনাথে। বিশ্বনাথের গহপুরে গ্রামীণ মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন নেত্রী। রাত কাটাবেন বিশ্বনাথ চারালিতে। আগামীকাল তিনি যাবেন তেজপুর। তেজপুরে বিশাল মিছিলে অংশগ্রহণ করে হাজরাপাড়া ময়দানে আয়োজিত সমাবেশে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনতাকে উদ্বুদ্ধ করতে ভাষণ দেবেন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। এর পর আগামীকালই বিকেলে তিনি দিল্লির উদ্দেশে যাত্রা করবেন, জানান প্রদেশ কংগ্রেস নেত্রী ববিতা শর্মা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top