News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সংসৃকতিকে ধবংস করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের সংসৃকতিকে ধবংস করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ফেব্রুয়ারি৷৷ জনজাতিগোষ্ঠীর সমাজপতিরা হলেন জনজাতি সমাজের ধারক এবং বাহক৷ সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁরা অগ্রনী ভূমিকা নিয়ে থাকেন৷ তাঁদের প্রদর্শিত পথ ও চিরাচরিত প্রথা সমাজ জীবনকে সুুন্দর ভাবে পরিচালিত করতে সাহায্য করে৷ তাই রাজ্যের জনজাতিগোষ্ঠীর সমাজপতিদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে সরকার৷ জনজাতিগোষ্ঠীর প্রধান সমাজপতিদের জন্য সরকার মাসিক ২০০০ টাকা করে সান্মানিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷


আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুর ক্ষত্রিয় সমাজের প্রধান সমাজপতিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ তিনি বলেন, বিগত দিনে ভারতীয় কৃষ্টি-সংসৃকতি ও সভ্যতাকে বোঝার মতো সরকার এরাজ্যে ছিল না৷ কিন্তু বর্তমান রাজ্য সরকার রাজ্যের ছোট বড় সব জনজাতি গোষ্ঠীদের চিহিণত করে তাদের সম্মান জানানোর উদ্যোগ নেওয়ার ফলে আজ তাদের মধ্যে আনন্দ এবং উচ্ছাস সৃষ্টি হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজন্য আমলে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের শাসনকালে রাজ্যের ছোট ছোট জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের সম্মান জানানোর প্রথার কথা উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দীর্ঘ দিন ধরে এই প্রথা বন্ধ করে রাখা হয়েছিল৷ রাজ্যের সংস্কৃতিকে ধবংস করে দেওয়ার অপচেষ্টা হয়েছিল৷ কিন্তু জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের জন্য আজও তাদের কৃষ্টি ও সংসৃকতি অক্ষুন্ন রয়েছে৷ এরাই মাটির মানুষ৷ ত্রিপুরার মাটি এবং সংসৃকতিকে তাঁরা অনুভব করেন৷

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের জনজাতিদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে৷ বড়মুড়া পাহাড়ের নাম হাতাইকতর করা হয়েছে৷ আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে নামাঙ্কিত করা হয়৷ মহারাজা বীর বিক্রম মাণিক্যের জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে৷ গড়িয়া পূজায় দু’দিন ছুটি ঘোষণা করা হয়৷ রাজ্যে বিভিন্ন জনজাতি অধ্যষিত এলাকায় একলব্য মডেল আবাসিক বিদ্যালয় গড়ে তোলা হচ্ছে৷ এডিসি এলাকায় প্রায় ৫৭ কোটি টাকা অতিরিক্ত অর্থ বরাদ্দ সহ দীর্ঘ দিনের রিয়াং (ব) শরনার্থীদের অমানবিক পরিস্থিতির অবসান ঘটিয়ে তাদের ত্রিপুরাতেই স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার বিষয়টির কথাও মুখ্যমন্ত্রী তুলে ধরেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ২০০৬ সাল থেকে এডিসি এলাকায় এইচ এস সি এল-এর যে সকল রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ অসম্পর্ণ রয়েছে, বর্তমান সরকার পুনরায় প্রায় ৩৫০ কোটি টাকা অর্থ বরাদ্দ করে সেই সমস্ত রাস্তাগুলির নির্মাণ ও সংস্কার করবে৷ সম্পতি মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান৷ পাশাপাশি আরও প্রায় ২০০ কোটি টাকা এডিসি এলাকার রাস্তাঘাট উন্নয়নে ব্যয় করা হবে৷ আগামী ২০২২ সালের মধ্যে এডিসি এলাকার সমস্ত রাস্তাগুলিকে পাকারাস্তা করার উদ্যোগ নিয়েছে সরকার৷ পাশাপাশি অটল জলধারা মিশন ও কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশনে প্রত্যেক জনজাতি পরিবারের ঘরে বিনামূল্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷

জনজাতি এলাকায় বিদ্যৎ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ, উজ্জলা যোজনায় গ্যাস সংযোগ, বাড়ি বাড়ি শৌচালয় তৈরী করে দেওয়ার প্রকল্প রূপায়ণ করছে সরকার৷ মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, রাজ্যের জনজাতি সম্পদায়ের মানুষ তাদের নিজস্ব কৃষ্টি-সংসৃকতি তুলে ধরে ত্রিপুরাকে শক্তিশালী রাজ্য রূপে গড়ে তোলার পাশাপাশি রাজ্য সরকারের যে স্বপ ’এক ত্রিপুরা-শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নেবেন৷


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. অতুল দেববর্মা, শান্তিকালী আশ্রমের মহারাজ স্বামী চিত্তরঞ্জন দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের সভাপতি পূর্ণচন্দ্র দেববর্মা প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড় শৈলেশ কুমার যাদব৷ অনুষ্ঠানে ত্রিপুর ক্ষত্রিয় সমাজের সমাজপতি পূর্ণচন্দ্র দেববর্মাকে সম্মাননা জানান মুখ্যমন্ত্রী৷


এদিকে, রাজ্যের প্রত্যেক জনজাতি সম্পদায়ের নিজস্ব কৃষ্টি ও সংসৃকতি রয়েছে৷ জনজাতি সম্পদায়ের কৃষ্টি ও সংসৃকতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ জনজাতি সম্পদায়ের সমাজপতিকে স্বীকৃতি ও সম্মাননা প্রদান রাজন্য যুগে প্রচলিত ছিল৷ বর্তমান সরকার জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে৷ আজ লংতরাইভ্যালি মহকুমার মাধবচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে চাকমা সম্পদায়ের ও গণ্ডাছড়া মহকুমার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি মাঠে ত্রিপুর সম্পদায়ের সমাজপতিদের সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷

ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে লংতরাইভ্যালি মহকুমার মাধবচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে চাকমা কারবারী বা সমাজপতিদের সম্মাননা জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি চাকমা সমাজের ও রাজ্যের ইতিহাসে এই মরণীয় দিন৷ তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংস্ক’তি ও পরম্পরার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা৷ উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা৷ অনুষ্ঠানে চাকমাদের রাজ্যস্তরের নতুন স্বীকৃত কারবারী সুুখময় চাকমাকে সম্মাননা প্রদান করা হয়৷ মুখ্যমন্ত্রী তাঁর হাতে শংসাপত্র তুলে দেন৷


গণ্ডাছড়া মহকুমার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি মাঠে আজ বিকেলে এক অনুষ্ঠানে ত্রিপুর সমাজের সমাজপতি বীরেন্দ্র ত্রিপুরাকে সম্মাননা দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর হাতে শংসাপত্র তুলে দেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা ও ধলাই জেলার জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি গোষ্ঠীদের প্রথা অনুযায়ী জনজাতি সম্পদায়ের কৃষ্টি ও সংসৃকতি, রীতি-নীতির পরম্পরা ধরে রাখার জন্য সমাজপতিকে সম্মানিত করা হল৷ তিনি বলেন, জনজাতি সম্পদায়ের সমাজপতিরাই সমাজব্যবস্থাকে সুুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top