News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় দুসৃকতিদের হামলা, ভাঙচুর
Image

বিলোনীয়ায় দুসৃকতিদের হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ আগরতলা যুব জমায়েতের রেশ রাত ভর তান্ডব৷ ভাঙ্গচুর আটটি বাড়ি এর মধ্যে দুই বাড়িতে অগ্ণিসংযোগ সহ আহত দুই৷ অভিযোগ শাসক দলীয় দুসৃকতিকারী বাইক বাহিনীর বিরুদ্ধে৷ এই তান্ডবের হাত থেকে রেহাই পায়নি মহিলা ও ছোট ছোট শিশু থেকে শুরু করে বাদ যায় নি বাড়ির বৃদ্ধা মহিলা ও বিকলাঙ্গ ১০৩২৩ এর চাকুরী চ্যুত শিক্ষক৷


বিলোনিয়া সাতমূড়া, বরোজ কলোনী সহ গান্ধী মূর্তি সংলগ্ণ এলাকায় চলে রাতভর তান্ডব লীলা৷ দশটা থেকে শুরু হয় বাইক বাহিনীর তান্ডব লীলা৷ জানা যায় সাতমুড়া এলাকায় একটি, বরোজ কলোনি এলাকায় পাচটি , গান্ধী মূর্তি সংলগ্ণ এলাকায় দুটি বাড়িতে ভাঙচুর চালালো মুখে কালো কাপড় ধারি বাইক বাহিনীর দুসৃকতিকারীরা৷ এর মধ্যে বরোজকলোনি এলাকার মিথন সরকার ও তন্দ্রা বিশ্বাসের বাড়িতে অগ্ণিসংযোগ করে৷ স্থানীয় এলাকা বাসিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে যদিও বা দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷
রাহুল সরকার , উত্তম মিত্র , গৌতম দেবনাথ, দিলীপ সুত্রধর , মিথন সরকার রাধারমণ রায় , তন্দ্রা বিশ্বাস, সমীর বিশ্বাস সহ নিখিল বিশ্বাসের বাড়ি ঘর ভাঙ্গচুর করে বলে অভিযোগ উঠলো শাসকদলীয় বাইক বাহিনীর দুসৃকতিকারীদের বিরুদ্ধে৷ এর মধ্যে সমীর বিশ্বাস ১০৩২৩ এর চাকুরী চ্যুত শিক্ষক৷ সে আবার বিকলাঙ্গ৷বাইক বাহিনীর আক্রমনে আহত হয় তন্দ্রা বিশ্বাস৷ এই তন্দ্রা বিশ্বাসের ছেলে আবার বিজেপির পৃষ্ঠা প্রমুখ৷ তন্দ্রা বিশ্বাস বর্তমান বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷

অপরদিকে সাতমুড়া এলাকার তনয় ঘোষকে রাত দশটা নাগাদ বাড়ির সামনে বাইক বাহিনীরা বেধরক মারধর করে বলে অভিযোগ৷ বাইক বাহিনীর তান্ডব চলাকালীন সময় বিলোনিয়া থানায় ফোন করার পরেও পুলিশ ঘটনাস্থলে যায় নি বলে অভিযোগ৷ এমনকি বিলোনিয়া থানার ওসিকে জানানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top