News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার ভীতি কাটিয়ে বাগদেবীর আরাধনায় মেতে উঠল ছাত্রছাত্রীরা
Image

করোনার ভীতি কাটিয়ে বাগদেবীর আরাধনায় মেতে উঠল ছাত্রছাত্রীরা

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ করোনা-র ভীতি কাটিয়ে ত্রিপুরায় বাগদেবীর আরাধনায় মেতে উঠলো ছাত্রছাত্রীরা৷ সরস্বতী পূজার আয়োজনে তাদেরকেই অধিক সক্রিয় দেখা যাচ্ছে৷ কারণ, বাজারে ক্রেতার ভিড় অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম৷ জিনিসপত্রের চাহিদার তুলনায় অনেক বেশি রয়েছে৷ তবে দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে আছে৷ অফ সিজন হওয়ায় কিছু ফল দামি বলে মনে হচ্ছে, দাবি জনৈক ফল বিক্রেতার৷ কিন্তু ক্রেতাদের মধ্যে দ্রব্যমূল্য নিয়ে কোনও অসন্তোষের ছাপ দেখা যায়নি৷


রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতী পূজা৷ সে-মোতাবেক বিদ্যালয়গুলি সেজে উঠেছে৷ আজ দুপুর থেকেই মূর্তিপাড়ায় ছিল প্রচণ্ড ভিড়৷ কারণ, সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরা বাজনা নিয়ে মূর্তি নিতে হাজির হয়েছে৷ ঢাকের তালে নাচে মাতিয়ে দিয়েছে তারা৷ যতদূর খবর, রাত অবধি মূর্তি নেওয়ার ব্যস্ততা থাকবে৷
জনৈক ছাত্রের কথায়, করোনা-র প্রকোপে বিদ্যালয়গুলি বন্ধ ছিল৷ ফলে, পড়াশুনার ক্ষতির পাশাপাশি আমাদেরকে মানসিকভাবেও প্রভাবিত করেছে৷ এখন বিদ্যালয়গুলি খুলেছে৷ তাতে ভীষণ ভালও লাগছে আমাদের৷ ওই ছাত্রের কথায়, সরস্বতী পূজায় সকাল-সকাল পায়জামা-পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার সেই ছোটবেলা থেকে অভ্যাস৷ কিন্তু এবার মনে হয়েছিল করোনা-র প্রকোপে সবাই মিলে অঞ্জলি দেওয়ার আনন্দ মাটি হয়ে যাবে৷ সুকল বন্ধ থাকলে, পুজো হওয়ারই কোনও সম্ভাবনা ছিল না৷


আজ মূর্তি বিক্রেতারাও রোজগারের আশায় বাজারে প্রচুর মূর্তি নিয়ে হাজির হয়েছেন৷ জনৈক মূর্তি বিক্রেতা বলেন, করোনা-র প্রকোপ কমেছে৷ ফলে, সবাই সরস্বতী পূজা করবেন, আশাবাদী ছিলাম৷ কিন্তু, বাজারে এখনও বেচাকেনা তেমন জমে উঠেনি৷ তাঁর দাবি, জিনিসপত্রের দাম নাগালের মধ্যেই রয়েছে৷ মূর্তি তৈরিতে খরচ অনুযায়ী এ-বছর দাম কমিয়ে বিক্রি করা সম্ভব নয়৷ তবে ছোট মূর্তির চাহিদা এ-বছর অনেকটাই কম বলে লক্ষ্য করা যাচ্ছে৷ তাঁর মতে, এ-বছর গরিব মানুষ হয়তো সরস্বতী পূজায় আগ্রহী নন৷ আর্থিক দুর্বলতার কারণে অনেকেই পুজো করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছেন৷ তাই, ছোট মূর্তির বিক্রি অন্যান্য বছরের তুলনায় কম হচ্ছে৷


এদিকে, ফল বিক্রেতারাও ক্রেতার সংখ্যা দেখে কিছুটা হতাশ হচ্ছেন৷ জনৈক ফল বিক্রেতা বলেন, বাজারে চাহিদার তুলনায় যোগান অনেক বেশি৷ কিন্তু বিক্রি এখনও জমে উঠেনি৷ তিনি বলেন, অফ সিজন হওয়ায় কিছু ফলের দাম সামান্য বেশি৷ তবুও সাধারণের নাগালের মধ্যেই রয়েছে দ্রব্যমূল্য৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top