News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার থেকে আমরণ অনশন শুরু করতে চলছেন আন্না হাজারে
Image

কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার থেকে আমরণ অনশন শুরু করতে চলছেন আন্না হাজারে

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : এবার কৃষি আইন বাতিলের দাবিতে শনিবার থেকে আমরণ অনশন শুরু করতে চলছেন সমাজকর্মী আন্না হাজারে। তিনি জানিয়েছেন, কৃষক আন্দোলনের সমর্থনে ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মহারাষ্ট্রের আহমেদনগরে, অর্থাৎ নিজের শহরেই তিনি এই অনশন শুরু করবেন।  


আন্না হাজারে তাঁর সমর্থকদের উদ্দেশে অনুরোধ করে৮৪ বছরের সমাজকর্মী ও নেতা আন্না হাজারে বলেন, ‘গত চার বছর ধরে আমি কৃষকদের দাবিদাওয়া নিয়ে সরব। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার আদৌ খতিয়ে দেখছে না কৃষকদের সমস্যাগুলি। কৃষকদের প্রতি সরকার একটুও সংবেদনশীল নয়।’

উল্লেখ্য, দিন পনেরো আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আন্না জানিয়েছেন, নতুন কৃষি আইন কোনও গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি। দেশে কোনও নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি বলেই মত প্রকাশ করেছেন আন্না। প্রধানমন্ত্রীর পাশাপাশি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকেও চিঠি দিয়েছেন তিনি। দুই চিঠিতেই আন্না হাজারে জানিয়ে দিয়েছেন, দেশের কৃষিজীবী এই মানুষদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরণ চলবে তাঁর অনশন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top