নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): দিল্লি পুলিশের দক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে দাপিয়ে বেরিয়েছে কৃষকদের ট্র্যাক্টর। দিল্লিতে কৃষকদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৩০০-রও বেশি পুলিশ কর্মী। নজিরবিহীন হিংসার সাক্ষী থেকেছে রাজধানী। তাই দিল্লিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বুধবার ভোর থেকেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় লালকেল্লায়। মঙ্গলবারই পুলিশের নজর এড়িয়ে লালকেল্লায় ঢুকে গম্বুজের মাথায় কৃষক আন্দোলনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। এদিন লালকেল্লা মেট্রো স্টেশনের প্রবেশ ও বাইরে বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার লালকেল্লা মেট্রো স্টেশনের প্রবেশ ও বাইরে বেরোনোর পথ বন্ধ রাখা হয়েছে। জামা মসজিদ মেট্রো স্টেশনে প্রবেশের গেটও বন্ধ রাখা হয়েছে।এদিকে, নিরাপত্তা বাড়ানো হয়েছে সিংঘু ও টিকরি সীমায়, কৃষি আইনের বিরুদ্ধে এখানেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দিল্লিতে মঙ্গলবারের হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার (২৬ জানুয়ারি) কৃষকদের ট্র্যাক্টর মিছিলের সময় হিংসার ঘটনায় মোট ২২টি এফআইআর দায়ের করা হয়েছে। আন্দোলনরত কৃষকদের হামলায় ৩০০-রও বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন।

লালকেল্লায় কড়া নিরাপত্তা, হিংসার ঘটনায় দায়ের ২২টি এফআইআর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















