News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ সেনা জওয়ান, জখম আরও ৩ জন
Image

কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ সেনা জওয়ান, জখম আরও ৩ জন

শ্রীনগর, ২৭ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের উপদ্রব কমছে না, বরং আরও বেড়েই চলেছে। এবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের ছোড়া গ্রেনেড হামলায় প্রাণ হারালেন একজন সেনা জওয়ান। গ্রেনেড ফেটে স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন আরও ৩ জন জওয়ান। বুধবার সকাল ১০.১৫ মিনিট নাগাদ কুলগাম জেলার খানাবালের শামসিপুরা এলাকায় সেনাবাহিনীর রোড ওপেনিং পার্টিতে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা। স্যানিটাইজেশন ড্রাইভ চলার সময় জঙ্গিরা গ্রেনেড ছোড়ে।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গ্রেনেড ফেটে স্প্লিন্টারের আঘাতে জখম হন ৪ জন সেনা জওয়ান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজন সেনা জওয়ান মারা গিয়েছেন। বাকি ৩ জন জওয়ানের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইইডি ফেটে জওয়ানরা আহত হয়েছেন এবং একটি স্কুল ভবনের ভিতরে রাখা ছিল বিস্ফোরক সামগ্রী। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top