News Flash

  • Home
  • Uncategorized
  • নাকু লা-য় অনুপ্রবেশের চেষ্টা, হাতাহাতিতে জড়াল ভারত-চিনের সেনা
Image

নাকু লা-য় অনুপ্রবেশের চেষ্টা, হাতাহাতিতে জড়াল ভারত-চিনের সেনা

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চিনা সেনার মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর থেকেই উত্তেজনা জারি রয়েছে। এর মধ্যেই এ বার সিকিমের নাকু লা এলাকার কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় হাতাহাতি, সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। ভারতীয় সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা। কিম্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত। গত সপ্তাহের ঘটনা।


সেনা সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা এলাকার কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবল ভাবে বাধা দেয়। দু’পক্ষের মধ্যে হাতাহাতি, মারপিট বেধে যায়। ভারতীয় সেনা সূত্রের খবর, চিনা ফৌজের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে আহত হয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top