News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ এআইকেকেএমএস’র
Image

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ এআইকেকেএমএস’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারকে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার দাবিতে রবিবার আগরতলা বটতলা টি আর টি সি অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত করে এ আই কে কে এম এস নামে একটি সংগঠন৷ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী-সমর্থকরা বিক্ষোভ সভার আগে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন৷


মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ৷ কৃষি আইন বাতিলের দাবিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষকদের ট্রাক্টর সংগঠিত করা হবে৷দিল্লিতে বৃহত্তর ও কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই রবিবার আগরতলায় এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করা হয় বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ৷কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে কালো আইন প্রত্যাহার করে নেবার জন্য তারা দাবি জানিয়েছেন৷

নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় সরকার আরোপিত তিনটি কৃষি আইন সংশোধন করলেই চলবে না তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে৷কেন্দ্রীয় সরকার অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করে না নিলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে বলেও নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন৷কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে উৎপাদিত কৃষিপণ্য সহায়ক মূল্যে ক্রয় করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও তারা দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top