News Flash

  • Home
  • Uncategorized
  • ২৫ ও ২৭ জানুয়ারি রাজ্যের ৪,০৬১ জন ছাত্রছাত্রীকে স্পট রাউণ্ডে কলেজে ভর্তি
Image

২৫ ও ২৭ জানুয়ারি রাজ্যের ৪,০৬১ জন ছাত্রছাত্রীকে স্পট রাউণ্ডে কলেজে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে ৪,০৬১ জন ছাত্রছাত্রীকে আগামী ২৫ ও ২৭ জানুয়ারি স্পট রাউণ্ডে ভর্তি হওয়ার জন্য আজ অনুমোদন দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর৷ আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন৷


তিনি আরও জানান, দেশের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে ডিগ্রি কলেজগুলিতে অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু করেছে৷ নতুন শিক্ষানীতিতে দেশের সমস্ত ডিগ্রি কলেজগুলিতে স্বচ্ছতার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির কথা উল্লেখ রয়েছে৷ তিনি জানান, রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে চতুর্থ রাউণ্ড পর্যন্ত মোট ১৩ হাজার ৭৭১ জন ছাত্রছাত্রী সম্পর্ণভাবে মেধার ভিত্তিতে ভর্তি করা হয়েছে৷ তিনি আরও জানান, রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে বর্তমানে পাসকোর্সে ৫ হাজার এবং অনার্স কোর্সে ৩,১৬৫টি আসন খালি রয়েছে৷


কলেজগুলিতে চতুর্থ রাউণ্ড ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর উচ্চশিক্ষা দপ্তর স্পট রাউণ্ডে ভর্তির জন্য ঘোষণা করেছিলো৷ এখন পর্যন্ত মোট ১০ হাজার ৫১৪ জন ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেছে৷ এরমধ্যে ৪,২৯২ জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে৷ বাকি ৬,২২২ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪,০৬১ জন ছাত্রছাত্রীকে স্পট রাউণ্ডে ভর্তির জন্য আজ উচ্চশিক্ষা দপ্তর অনুমোদন দিয়েছে৷ আজই উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে তাদের নাম আপলোড করা হবে৷


আগামীকাল তাদের প্রত্যেকের কাছেই মোবাইল ফোনে ম্যাসেজ চলে যাবে৷ এছাড়াও রাজ্যের প্রতিটি কলেজেই ৪,০৬১ জনের লিস্ট পাঠানো হবে৷ তাদের প্রত্যেককেই আগামী ২৫ ও ২৭ জানুয়ারি এই দু’দিনের মধ্যে ভর্তি হতে হবে বলে শিক্ষামন্ত্রী জানান৷ শিক্ষামন্ত্রী আরও জানান, স্পট রাউণ্ডে ৪,০৬১ জন ছাত্রছাত্রীর ভর্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরই বাকি ২,১৬১ জন ছাত্রছাত্রীকে ভর্তির জন্য অনুমোদন দেওয়া হবে৷ কলেজগুলিতে ভর্তির হওয়ার ক্ষেত্রে কোনও ছাত্রছাত্রী বাদ যাবে না বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top