News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় লরিতে যুবকের মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় লরিতে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ ২৭ বছর বয়সি এক যুবকের মৃতদেহ উদ্ধার লরি থেকে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কড়ইলংস্থিত পেট্রল পাম্প সংলগ্ণ জাতীয় সড়কের পাশে৷ মৃত যুবকের নাম কৃষ্ণ সূত্রধর৷ তার বাড়ি তেলিয়ামুড়া স্থিত ধর্মনগর এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় টিআর-০৩-এ-১৫০৮ নম্বরের পণ্য বোঝায় লরি আগরতলা যাওয়ার জন্য গতকাল রাতের কোনো এক সময় স্থানীয় কড়ইলং এলাকায় আসে৷ কথা ছিল বুধবার সকালে আগরতলা নিয়ে যাবে লরির চালক৷ লরির চালক দুলাল মিয়া জানায় গাড়ির সহ চালক কৃষ্ণ সূত্রধর রাতে নিজ বাড়ি না গিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ে এবং চালক দুলাল মিয়া নিজেও বাড়ি চলে যান৷

বুধবার কাকভোরে গাড়ির চালক দুলাল মিয়া এসে প্রত্যক্ষ করেন কৃষ্ণ সূত্রধরের মৃতদেহ পড়ে রয়েছে গাড়ির ভেতরে৷ পরে গাড়ির চালক বিষয়টি তেলিয়ামুড়া থানার নজরে নেন এবং মৃত যুবকের পরিবারের গোচরে নিয়ে যান৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্ত করার জন্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top