News Flash

  • Home
  • Uncategorized
  • জম্পুইজলায় নাবালিকা ছাত্রী অপহরণ
Image

জম্পুইজলায় নাবালিকা ছাত্রী অপহরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ জাম্পুইজালা থানা এলাকার জারুল বাচাই থেকে এক নাবালিকা ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে অসমের এক যুবক৷ জানা যায় অসমের কিছু লোকজন জারুল বাচাই এলাকায় কাজ করতে আসে৷এখানে এসে কিছুদিন কাজ করার সুবাদে এক নাবালিকা ছাত্রীর সঙ্গে কাজ করতে আসা এক যুবকের পরিচয় ঘটে৷


তাদের মধ্যে প্রনয়ের সম্পর্ক গড়ে উঠতে থাকে৷সেই সুযোগকে কাজে লাগিয়ে উপজাতি অংশের নাবালিকা ছাত্রীকে ওই যুবক অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে৷ এ ব্যাপারে জাম্পুইজালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ যে ছাত্রীটি অপহৃত হয়েছে সে সপ্তম শ্রেণীতে পাঠরত ছিল বলে জানা গেছে৷ অপহৃত ছাত্রীর পরিবারের তরফ থেকে জাম্পুইজালা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷

তবে ছাত্রীটির সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অবিলম্বে নাবালিকা ছাদ থেকে উদ্ধার করার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top