News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের আভ্যন্তরীন কোন্দলের জেরে এই হামলা : বিজেপি
Image

কংগ্রেসের আভ্যন্তরীন কোন্দলের জেরে এই হামলা : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ রবিবার রাজ্যের বরিষ্ঠ আইনজীবি পীযুষ কান্তি বিশ্বাসের উপর আক্রমনের ঘটনায় তীর নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছে ভারতীয় জনতা পার্টি৷ পার্টি এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেবার দাবী জানাচ্ছে৷


বিজেপির তরফ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পীযুষ কান্তি বিশ্বাস প্রদেশ কংগ্রেসের দায়িত্বেও রয়েছেন৷ রবিবারের নিন্দনীয় ঘটনার জের ধরে প্রদেশ কংগ্রেস ঘটনার অবাবহিত পর থেকেই ভারতীয় জনতা পার্টি এবং রাজা সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টায় নেমেছে৷ এটা কোনভাবেই কাম্য নয়৷ ভারতীয় জনতা পার্টি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং রাজনীতি থেকে এই অপসংসৃকতি দুরীকরণে বদ্ধ পরিকর৷


বিবৃতিতে আরও বলা হয়েচে, কংগ্রেসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির রাজা নেতৃত্ব ঘটনা সম্পর্কে পার্টির সিপাহীজলা জেলা কমিটি এবং বিশালগড় মন্ডল কমিটির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায়৷ রাতে পার্টির স্থানীয় নেতৃতের তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে তা তর্জমা করে দেখেছেন প্রদেশ নেতৃত্ব৷ এই রিপোর্ট থেকে পরিষ্কার রবিবারের অপ্রীতিকর ঘটনা কংগ্রেসের চিরাচরিত আভান্তরীন কোন্দলের জের৷ এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোন নেতা বা কার্যাকর্তার কোন সম্পর্ক নেই৷ যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পার্টির প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহা সহ পার্টির অন্যানা নেতৃবৃন্দ৷


এইদিকে রবিবারের এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় নেমে কংগ্রেস বনধ এর ডাক দিয়েছে৷ প্রদেশ কংগ্রেসের ডাকা এই বন্ধ এর তীর বিরোধীতা করছে ভারতীয় জনতা পার্টি৷ পার্টি রাজ্যবাসীর কাছে আহন জানাচ্ছে যাতে সোমবারের ডাকা এই বন্ধ ব্যর্থ করার জন্য তারা সর্বতোভাবে প্রয়াসী হন৷ সে সঙ্গে রাজা সরকারের কাছেও দাবী জানাচ্ছে জনজীবন স্বাভাবিক ছন্দে রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ যেন গ্রহন করা হয়৷ সে সঙ্গে স্বাভাবিক কর্মকান্ডে কেউ যাতে কোনভাবে ব্যাঘাত সৃষ্টি করতে না পরে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহনের আহ্বান জানানো হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top