News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলয় যুব মোর্চার যুব জাগরণ রেলি অনুষ্ঠিত
Image

আগরতলয় যুব মোর্চার যুব জাগরণ রেলি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ ৬ নং আগরতলা যুব মোর্চা মন্ডল এর উদ্যোগে রবিবার যুব জাগরণ রেলি সংগঠিত করা হয়৷ রিয়েলিটি জিবি বাজার থেকে শুরু হয় আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলের অগ্রভাগে ছিলেন মন্ডল সভাপতি কুন্তল বিশ্বাস৷ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে আগরতলা যুব মোর্চা মন্ডল এর উদ্যোগে রেলি সংগঠিত করা হয়৷রেলিতে অংশ নিয়ে মন্ডল সভাপতি কুন্তল বিশ্বাস বলেন স্বামীজি যুবসমাজকে সত্যের পথে ধৈর্যের পথে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন৷ স্বামীজীর এই উপদেশ আজও সমসাময়িক৷স্বামীজীর মতাদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে তিনি জানান৷মন্ডল সভাপতি কোন দল বিশ্বাস আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷

রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে যুবসমাজকে এই রেলিতে শামিল করা হয়েছে৷কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জনগণের কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করেছে সেগুলির সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন৷ এসব প্রকল্প বাস্তবায়নে এলাকার সকল অংশের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি৷তিনি আরো বলেন রাজ্যকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে চলেছে৷ তিনি বিগত বামফ্রন্ট সরকারের আমলের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷বর্তমান সরকার মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে বলে তিনি দাবি করেন৷জনকল্যাণকামী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসছে তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top