News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানকে প্রশংসা করার জন্য শ্রীলংকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রীর
Image

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানকে প্রশংসা করার জন্য শ্রীলংকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ জনুয়ারি (হি. স.): শনিবার গোটা ভারত জুড়ে শুরু হয়েছে টিকাকরণ অভিযান। ওদিন সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্বের এই বৃহত্তম টিকাকরণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের এই বিশাল কর্মযজ্ঞকে কুর্নিশ জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। এর জন্য তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, প্রেসিডেন্ট রাজাপক্ষকে ধন্যবাদ। মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমাদের বিজ্ঞানী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সুস্বাস্থ্য এবং রোগমুক্ত বিশ্ব গড়ার ক্ষেত্রে প্রতিষেধক তৈরি এবং প্রয়োগ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। উল্লেখ করা যেতে পারে এর আগে প্রেসিডেন্ট রাজাপক্ষে নিজের টুইট বার্তায় লিখেছিলেন, বিপুল পরিমাণে টিকাকরণ অভিযান গ্রহণ করে করোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top