News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিসবেন টেস্টে বৃষ্টির থাবা, দ্বিতীয় দিনের শেষও এগিয়ে অজিরা
Image

ব্রিসবেন টেস্টে বৃষ্টির থাবা, দ্বিতীয় দিনের শেষও এগিয়ে অজিরা

ব্রিসবেন, ১৬ জানুয়ারি (হি.স.): ব্রিসবেন টেস্টে বৃষ্টির থাবা । শনিবার বৃষ্টিতে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঝপথেই পরিত্যক্ত। চায়ের বিরতির পর খেলা শুরু করা যায়নি। সুতরাং, গোটা একটা সেশনের খেলা ভেস্ত যায়। আপাতত দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৬২ রান তুলেছে। মোট ২৬ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার থেকে এখনও ৩০৭ রানে পিছিয়ে রয়েছেন রাহানেরা। পূজারা ৮ ও রাহানে ২ রানে অপরাজিত রয়েছেন।

আসলে সার্বিকভাবে দ্বিতীয় দিনের দিনের শুরুটা খুব একটা খারাপ করেনি ভারত। অজিদের শেষ পাঁচটি উইকেট ১০০ রানের কমেই তুলে নিয়েছিলেন ভারতীয় বোলাররা। মধ্যাহ্নভোজনের বিরতির আগেই অজিদের ৩৬৯ রানে অল-আউট করে ফেলে টিম ইন্ডিয়া। কিন্তু ব্যাট করতে গিয়ে শুরু হয় বিপত্তি। যে ওপেনিং জুটি আগের টেস্টে টিম ইন্ডিয়াকে ভরসা দিয়েছিল, তারাই এদিন হতাশ করলেন। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বলে খোঁচা দিয়ে ফিরলেন শুভমন গিল। আর রোহিত যেভাবে আউট হলেন, টেস্ট ক্রিকেটের ভাষায় সেটাকে বলে ‘সুইসাইডাল’। গিলের উইকেটের পর পুজারার সঙ্গে জুটি বেঁধে বেশ ভালই খেলছিলেন রোহিত। নিয়মিত রান আসছিল তাঁর ব্যাট থেকে। দেখে মনে হচ্ছিল, টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন এবার লম্বা ইনিংস খেলতে চলেছেন। কিন্তু তখনই ছন্দপতন। অনেকটা টি-২০ ক্রিকেটের ধাঁচে লিয়নের বলকে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে নিজের উইকেটটি ছুঁড়ে দিয়ে এলেন তিনি। তার আগেই অবশ্য ৪৪ রান করে ফেলেছিলেন হিটম্যান। রোহিতের উইকেটের পর চা পানের বিরতি পর্যন্ত কোনওক্রমে ক্রিজে পড়ে রইলেন রাহানে এবং পূজারা। চা পানের বিরতির আগে  ২ উইকেটের বিনিময়ে ৬২ রান তোলে ভারত । রাহানে ২ ও পূজারা ৮ রানে ব্যাট করছেন। চা পানের পর বৃষ্টির জন্য আর খেলা হয়নি। সেটা খানিকটা হলেও বাঁচিয়ে দিয়েছে ভারতকে। নাহলে হয়তো, দিনের শেষে আরও বেকায়দায় পড়তে পারত ভারতীয় দলকে ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top