News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগরে জুয়েলারিতে হাত সাফাই চোরের
Image

রামনগরে জুয়েলারিতে হাত সাফাই চোরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ বুধবার গভীর রাতে রাজধানী আগরতলা শহরের রামনগরে জুয়েলারির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷চোরের দল জোসনা জুয়েলারি নামে একটি জুয়েলারি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷


বৃহস্পতিবার সকালে পার্শবর্তী দোকানের লোকজনর এসে লক্ষ করেন জুয়েলারির সাটার ভাঙ্গা৷ পার্শবর্তী দোকানের মালিকরা খবর দেন জুয়েলারির দোকানের মালিককে৷ খবর পেয়ে জুয়েলারির মালিকের দোকান ছুটে আসেন৷ তবে দোকানে সোনাদানা তেমন বিশেষ কিছু ছিল না বলে জানা গেছে৷জুয়েলারির দোকানের মালিক খবর দেন রামনগর আউটপোস্ট এর পুলিশকে৷ খবর পেয়ে রামনগর আউটপুটের পুলিশ এসে ঘটনা তদন্ত করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ রাজধানী আগরতলা শহর এলাকার জনবহুল এলাকায় এ ধরনের চুরির ঘটনা ঘিরে জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে৷এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য পার্শবর্তী দোকানের মালিক সহ এলাকাবাসীরা দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top