News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোটের লক্ষ্যে মরা গাঙে পাল তুলতে তৎপর কংগ্রেসের সেবাদল
Image

এডিসি ভোটের লক্ষ্যে মরা গাঙে পাল তুলতে তৎপর কংগ্রেসের সেবাদল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন এবং আগরতলা পুরো পরিষদ এবং পুরো সংস্থাগুলির নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস দল সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে৷ এর অঙ্গ হিসেবে কংগ্রেস সেবাদল সাংগঠনিক তৎপরতা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে৷


আগরতলা কংগ্রেস ভবনের শনিবার সেবাদলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় কংগ্রেস সেবা দলের সংগঠন নিত্যগোপাল রুদ্রপাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷সবাই বর্তমানে কংগ্রেস এর সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কংগ্রেস সেবা দলকে আরো সংগঠিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷

বৈঠক শেষে কংগ্রেস সেবাদলের মুখ্য সংগঠক নিত্যগোপাল জানান আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কংগ্রেস সেবাদল পুরোদমে সাংগঠনিক প্রক্রিয়া শুরু করবে৷ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধর্মনগরে কংগ্রেস সেবাদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে৷ কর্মী সম্মেলনে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সেবাদলের কর্মীরা অংশ নেবেন৷ধর্মনগরে আয়োজিত কর্মী সম্মেলনে তিন শতাধিক কর্মী অংশ নেবেন বলে জানিয়েছেন সেবা দলের সংগঠন৷ তিনি জানান সেবা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কংগ্রেস দলকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য৷ ধর্মনগর থেকেই কংগ্রেস সেবাদলের বিভিন্ন আন্দোলন কর্মসূচি শুরু হবে বলেও তিনি জানিয়েছেন৷ কর্মী সম্মেলনকে সার্বিক ভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন এবং আগরতলা পৌর পরিষদ এবং অন্যান্য সংস্থাগলির নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস সেবাদলের তৎপরতা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল৷ কাজে কংগ্রেস দলকে উজ্জীবিত করতে এবং দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থকদের সাংগঠনিক কাজের সঙ্গে জড়িত করার লক্ষ্যে এ ধরনের তৎপরতা খুবই সময়োপযোগী বলেও দাবি করেছেন সেবা দলের সংগঠক নিত্যগোপাল রুদ্র পাল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top